বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিবেশ দিবসে প্রকৃতি রক্ষার আহবান

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা এবং দূষণ কমাতে জনসচেতনতা তৈরির আহবানে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬।

এ উপলক্ষে বৃহস্পতিবার উন্নয়ন সংগঠন স্বদেশ, বাপা, ইপিএফ, নারী ও প্রাণ বৈচিত্র্য নেটওয়ার্ক, উবিনিগ, সৃজনী মহিলা লোক কেন্দ্র, আশা লোক কেন্দ্র, চুপড়িয়া মহিলা উন্নয়ন সংস্থা, মহিলা পরিষদ ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সম্মিলিতভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের মাঠ থেকে র‌্যালিটি বের হয়।

পরে স্বদেশ সভাঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাপা’র জেলা আহবায়ক আবুল কালাম আজাদ, নারী নেত্রী মরিয়ম মান্নান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, রুপা বসু, ভূমিহীন নেতা আঃ সামাদ, মফিজুর রহমান, সমাজ কর্মী সাকিবুর রহমান বাবলা, যুব প্রতিনিধি জারিন তাসমিন, ঝিলিক, তানজিম হোসেন, সুরাইয়া, মেহেদি হাসান প্রমুখ।

দিবসের আলোচনাপত্র পাঠ করেন ইপিএফ সদস্য ও মডারেটর মাধব চন্দ্র দত্ত।

এতে বক্তারা বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তন, নদী দূষণ, বন উজাড় এবং প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশ্ব পরিবেশ দিবস আমাদের সেই দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।

তারা আরো বলেন, প্রকৃতি রক্ষা ছাড়া জলবায়ু সুরক্ষা সম্ভব নয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন, নদী, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ অত্যন্ত জরুরি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তোলা সম্ভব।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!