বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিবেশ বিপর্যয় ও সংকটের গল্পগুলো তুলে ধরতে আমরা কেন ব্যর্থ হচ্ছি || আশিকুজ্জামান

প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এর মূল উদ্দেশ্য হলো পরিবেশ সুরক্ষার বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা। কিন্তু বাস্তবে অনেক জায়গায় এই দিনটি কেবল গাছ লাগানোর অনুষ্ঠান, পোস্টার লাগানো বা প্রতীকী কিছু কার্যক্রমেই সীমাবদ্ধ থেকে যায়। ফলে পরিবেশ সংকটের মূল কারণ ও সমাধান নিয়ে গভীর আলোচনা অনেক সময়ই অনুপস্থিত থাকে।

বর্তমান বিশ্বে পরিবেশ সমস্যা শুধুমাত্র প্রাকৃতিক বিষয় নয়, এটি একটি বহুমাত্রিক সংকট। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী দূষণ, বায়ুদূষণ এবং ভূমিক্ষয় এসব একসাথে মানুষের জীবন, অর্থনীতি এবং নিরাপত্তাকে প্রভাবিত করছে। বিশেষ করে উপকূলীয় ও দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যদিও এই সংকট সৃষ্টিতে তাদের ভূমিকা সবচেয়ে কম।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত শিল্পায়ন এবং মানবসৃষ্ট পরিবেশ দূষণই আজকের এই অপূরণীয় ক্ষতির জন্য দায়ী। এই ক্ষতি পুষিয়ে উঠার যে ফান্ড গঠন করা হয়েছে, তা বণ্টন নিয়ে আমরা নানান নাটকীয়তা দেখছি। কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো প্রতিশ্রুত ফান্ডের অর্ধেকও এখনও জমা হয়নি। বিশ্বজুড়ে একদল তরুণ পরিবেশ আন্দোলন ও লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের সুষম বণ্টন নিয়ে সরব রয়েছে। বাংলাদেশও এই অ্যাক্টিভিজমে পিছিয়ে নেই। কিন্তু উল্লেখযোগ্য কোনো ফান্ড এখনও বাংলাদেশ পায়নি। পরিস্থিতি যখন এমন, তখন দক্ষিণ এশিয়ার যে দেশগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত সেসব দেশের ক্ষয়ক্ষতি নিয়েও তেমন কোনো আলাপ দেখা যায় না। জলবায়ু পরিবর্তন নিয়ে সবাই সরব হয় পরিবেশ দিবসে। অথচ প্রতি সেকেন্ডে ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশের মতো স্বল্পউন্নত বা উন্নয়নশীল দেশগুলো। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলংকা জলবায়ু পরিবর্তনে অপূরণীয় ক্ষতি বয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের সুন্দরবন ও উপকূলীয় এলাকার করুণ চিত্র দেখলে সহজে অনুমান করা যায় যে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি ইতোমধ্যে শুরু হয়েছে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে, মাটি ও পানিতে লবণের আধিক্য বেড়ে চলেছে। কৃষি জমি সংকুচিত হয়ে আসছে, সুপেয় পানির উৎসগুলো নষ্ট হচ্ছে, সুন্দরবন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। অপরিকল্পিত শিল্পায়নের ফলে বনায়ন কমে যাচ্ছে। নগর উন্নয়নের নেতিবাচক প্রভাব পড়ছে প্রত্যন্ত গ্রামে।

পরিবেশ দিবস সামনে এলে পরিবেশের প্রতি আমাদের দরদ বেড়ে যায়, গাছ লাগাতে উঠেপড়ে লাগি। কিন্তু বছরজুড়ে আমরা পরিবেশধ্বংসের নানা অনুসঙ্গকে লালন করছি। উপকূলজুড়ে সহস্রাধিক বেড়িবাঁধের বেহাল দশা, তার অন্যতম কারণ বেড়িবাঁধে গাছগাছালির পরিমাণ একেবারেই কম।

সরকারি ও বেসরকারি সংস্থাগুলো অসংখ্য প্রকল্প বাস্তবায়ন করলেও সমন্বিত ও টেকসই উদ্যোগের নিদারুণ অভাব রয়েছে।

গত দুই দশক ধরে সংগঠিত ঘূর্ণিঝড়গুলো সুন্দরবন ও উপকূলকে করেছে বিধ্বস্ত। বাংলাদেশের মতো ছোটদেশগুলোর এই অপূরণীয় ক্ষতি বিশ্ব বৈঠকে আঞ্চলিক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। ফলে যে ক্ষতিপূরণের প্রয়োজন, তা বিশ্ব মোড়লরা এখনও অনুভব করতে পারেনি। আর ভবিষ্যতে বাংলাদেশ এই ক্ষতিপূরণের অর্থ পাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

গত বছর ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত COP 30-তে জলবায়ু অভিযোজন বরাদ্দ তিনগুণ করার আলোচনা হলেও বাস্তবে অর্থের উৎস ও বণ্টন নিয়ে সুস্পষ্ট রূপরেখা চোখে পড়েনি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে ফসিল ফুয়েলের ব্যবহার কমানোর আলোচনা টেবিলে স্থান পেলেও উন্নতদেশগুলো তেমন একটা গুরুত্ব দেইনি।

এই পরিস্থিতিতে বাংলাদেশের মতো দেশগুলোর নিজস্ব সক্ষমতার সর্বোচ্চটুকু ব্যবহার করে ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগ নেয়ার বিকল্প নেই। উপকূলজুড়ে ব্যাপক বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে। সুন্দরবন উজাড় ও সমুদ্রদূষণরোধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। উপকূলীয় এলাকায় লবণাক্ততারোধে টেকসই বাঁধ ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। স্থানীয় জনগণকে জলবায়ু সহনশীল আয়ের উৎস ও যথাযথ প্রশিক্ষণ দিতে হবে।

পরিবেশ দিবসে গাছলাগানোয় উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশ সংকটের গল্পগুলো বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিতে হবে। সামষ্টিক সমস্যায় সম্মিলিত মনোযোগ বাড়াতে হবে। ক্ষয়ক্ষতির শেষ দেখে তারপর ব্যবস্থা নেবার মানসিকতা পরিহার করতে হবে। গবেষণালব্ধ ফলাফলের ভাষা সাধারণ মানুষের জন্য সহজবোধ্য করতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির বিষয়ে মানুষের মনোযোগ ও সচেতনতা বাড়াতে উদ্যোগ নিতে হবে। মিডিয়ার অগ্রাধিকার বাড়াতে হবে।
শুধু গাছ লাগানো নয়, সকল শ্রেণি পেশার মানুষকে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন হবে। হলিউডে জলবায়ু এবং পরিবেশ সংকট নিয়ে বিগ বাজেটের সিনেমা তৈরি হচ্ছে, আর আমরা শুধু গাছ লাগানো নিয়ে ব্যস্ত, যদিও তা বহুলাংশে অরক্ষিত।

আশিকুজ্জামান, প্রতিষ্ঠাতা, ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)
asikuzzaman174@gmail.com

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছই সবচেয়ে বড় হাতিয়ার || এস এম নাহিদ হাসান

পরিবেশ দিবসে প্রকৃতি রক্ষার আহবান

পরিবেশ বিপর্যয় ও সংকটের গল্পগুলো তুলে ধরতে আমরা কেন ব্যর্থ হচ্ছি || আশিকুজ্জামান

শ্যামনগরে খাল দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৭

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

মেয়ের মা হলেন বুবলী

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

১০

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

১১

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

১২

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

১৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

১৪

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

১৫

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

১৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

১৭

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

১৮

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১৯

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705