বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছই সবচেয়ে বড় হাতিয়ার || এস এম নাহিদ হাসান

 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন এবং অনিয়মিত বৃষ্টিপাতের কারণে প্রান্তিক মানুষ প্রতিনিয়ত নতুন নতুন সংকটের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে উপকূলের কৃষক, জেলে, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি অনুভব করলেও এ বিষয়ে তাদের সচেতনতা এখনো পর্যাপ্ত নয়। জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক আলোচনা, বৈজ্ঞানিক পরিভাষা কিংবা তাত্ত্বিক জ্ঞান গ্রামের সাধারণ মানুষের কাছে খুব বেশি গুরুত্বও বহন করে না।

এই বাস্তবতায় সচেতনতা বৃদ্ধির সবচেয়ে ফলপ্রসূ উপায় হতে পারে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণকে সামাজিক আন্দোলনে পরিণত করা। গাছ ছায়া দেয়, বাতাস বিশুদ্ধ করে, মাটি রক্ষা করে এবং ঝড়ের ক্ষতি কমায়- এসব মানুষ নিজের অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করতে পারে। তাই দীর্ঘ বক্তৃতার চেয়ে একটি গাছ লাগানো এবং তা বাঁচিয়ে রাখার বার্তা অনেক বেশি অর্থবহ।

বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন সম্প্রসারণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে গুরুত্ব দিচ্ছে। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, উপকূলীয় বনায়ন, সামাজিক বনসৃজন এবং পরিবেশবান্ধব উন্নয়নের উদ্যোগ সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এই উদ্যোগগুলো সফল করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ ও স্থানীয় প্রজাতির গাছের বিস্তার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইভাবে গ্রামবাংলার রাস্তার ধারে, শিক্ষাপ্রতিষ্ঠানে, খাসজমিতে ও বাড়ির আঙিনায় পরিকল্পিত বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বড় বড় তত্ত্ব নয়, প্রয়োজন কার্যকর কর্মসূচি ও জনসম্পৃক্ততা। প্রতিটি পরিবার যদি অন্তত একটি করে গাছ লাগানো এবং সংরক্ষণের দায়িত্ব নেয়, তাহলে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এস এম নাহিদ হাসান, উন্নয়নকর্মী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

শ্যামনগরে অনুমতি না নিয়েই আয়োজিত মেলা বন্ধ করলো প্রশাসন

আন্তঃজেলা নকআউট খো খো টুর্নামেন্টে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

কালিগঞ্জে চুরি করতে গিয়ে দুই যুবক আটক, মুচলেকায় মিললো মুক্তি

তালায় সাধারণ জ্ঞান ও বিতর্ক চর্চার আসর

বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছই সবচেয়ে বড় হাতিয়ার || এস এম নাহিদ হাসান

পরিবেশ দিবসে প্রকৃতি রক্ষার আহবান

পরিবেশ বিপর্যয় ও সংকটের গল্পগুলো তুলে ধরতে আমরা কেন ব্যর্থ হচ্ছি || আশিকুজ্জামান

শ্যামনগরে খাল দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৭

১০

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

১১

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

১২

মেয়ের মা হলেন বুবলী

১৩

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

১৪

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

১৫

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

১৬

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

১৭

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

১৮

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

১৯

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705