বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তঃজেলা নকআউট খো খো টুর্নামেন্টে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় তিন দিনব্যাপী খো খো প্রশিক্ষণ কোর্স ও আন্তঃজেলা নকআউট খো খো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয়তাবাদী ক্রীড়া দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে, বাংলাদেশ খো খো ফেডারেশন এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আন্তঃজেলা নকআউট খো খো টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের পৃথক ম্যাচে খুলনা জেলা দলকে পরাজিত করে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হয়।

পরে খো খো প্রশিক্ষণ কোর্সের সমপানী ও আন্তঃজেলা নকআউট খো খো টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মীর তাজুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও জেলা ফুটবল ফেডারেশনের আহবায়ক ইমাদুল হক খান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি আহমাদ আলী সরদার, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন, সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, জাতীয় খো খো দলের অধিনায়ক শেখ আব্দুর রহমান রানা, খো খো প্রশিক্ষক ফারুকুল ইসলাম, বাইজিদ মন্ডল, ইয়াছিন, রতন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা

জেলা পরিষদ প্রশাসক নিযুক্ত হওয়ায় হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা

দেবহাটায় গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

শ্যামনগরে অনুমতি না নিয়েই আয়োজিত মেলা বন্ধ করলো প্রশাসন

আন্তঃজেলা নকআউট খো খো টুর্নামেন্টে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

কালিগঞ্জে চুরি করতে গিয়ে দুই যুবক আটক, মুচলেকায় মিললো মুক্তি

তালায় সাধারণ জ্ঞান ও বিতর্ক চর্চার আসর

বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছই সবচেয়ে বড় হাতিয়ার || এস এম নাহিদ হাসান

পরিবেশ দিবসে প্রকৃতি রক্ষার আহবান

১০

পরিবেশ বিপর্যয় ও সংকটের গল্পগুলো তুলে ধরতে আমরা কেন ব্যর্থ হচ্ছি || আশিকুজ্জামান

১১

শ্যামনগরে খাল দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৭

১২

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

১৩

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

১৪

মেয়ের মা হলেন বুবলী

১৫

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

১৬

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

১৭

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

১৮

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

১৯

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705