
বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের নেতৃবৃন্দ সাতক্ষীরা স্টেডিয়ামে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জাতীয়তাবাদী নাগরিক সমাজ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আবিদুল হক মুন্না, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ নাজিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, মহিউদ্দীন মিলন, প্রচার সম্পাদক কাজী মিয়ারাজ, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, অ্যাড. বায়েজিদ, অ্যাড. ইবাদুল হক, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আকরাম হোসেন, নাজমুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন