বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে অনুমতি না নিয়েই আয়োজিত মেলা বন্ধ করলো প্রশাসন

oplus_2097154

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে অনুমতি না নিয়েই আয়োজিত ১০ দিনব্যাপী ঈদ আনন্দ মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন।

শুক্রবার (৫ জুন) বিকালে জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন উপস্থিত হয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন। গত ২ জুন এই মেলা শুরু হয়।

জানা গেছে, লাভলু মিডিয়া ও এলাকাবাসীর ব্যানারে স্থানীয় কয়েকজন যুবক কোন অনুমতি ছাড়াই শ্যামনগর-নওয়াবেঁকী সড়ক সংলগ্ন নকিপুর জমিদার বাড়ির পশ্চিম পাশের বিলে ১০ দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করে। শুক্রবার বিকালে জেলা প্রশাসক কাউসার আজিজের নির্দেশে শ্যামনগর উপজেলা প্রশাসন মেলার সব কার্যক্রম বন্ধ করে দেয়।

মেলার মাঠজুড়ে ৩০টিরও বেশি স্টলে গৃহস্থালি পণ্য ও প্রসাধনীসহ বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছিল। শিশুদের জন্য আনা হয়েছিল নাগরদোলা, চরকি ও অন্যান্য বিনোদনমূলক ব্যবস্থা। মেলায় দিনের বেলায় লোকসমাগম তেমন না হলেও সন্ধ্যার পর বেশ ভীড় হতো।

ব্যবসায়ীদের অভিযোগ করেছেন, প্রতিটি স্টলের জন্য প্রায় ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। কেউ দিয়েছেন অগ্রিম কেউবা কিছু টাকা দিয়ে শুরু করেছেন। এছাড়া দৈনিক বিদ্যুৎ বিলের নামে আরও লাইট প্রতি ১০০ টাকা করে আদায় করা হচ্ছে।

এদিকে স্থানীয় একাধিক সূত্রের দাবি, মেলার কিছু স্টলের আড়ালে জুয়ার আসর বসানো হচ্ছিল। পাশাপাশি উঠতি বয়সী যুবকদের মধ্যে কয়েক দফা মারামারির ঘটনাও ঘটে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।

এসব অভিযোগ এবং অনুমতি ছাড়াই মেলা পরিচালনার বিষয়টি প্রশাসনের নজরে আসার পর মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন, অনুমতি ছাড়া মেলা চালু করায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে তা বন্ধ করে দেয়া হয়েছে।

মেলা বন্ধের ঘটনায় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ ক্ষতির আশঙ্কায় হতাশা প্রকাশ করেছেন।

তবে প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অনুমোদনহীন কোনো আয়োজন পরিচালনার সুযোগ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!