বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে চুরি করতে গিয়ে দুই যুবক আটক, মুচলেকায় মিললো মুক্তি

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর গ্রামের একটি বসতবাড়িতে চুরির চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (৫ জুন) ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীননগর গ্রামের বাসিন্দা আইজুল ইসলাম প্রচণ্ড গরমের কারণে ঘরের দরজা খোলা রেখে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে দুই যুবক ঘরের ভেতরে প্রবেশ করে।

এ সময় আইজুল ইসলামের স্ত্রীর ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আইজুল ইসলাম ঘরের ভেতরে থাকা ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে তিনি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যদের ডাকাডাকি ও চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন, নবীননগর গ্রামের গোলাম বাওচির ছেলে মাসুম হোসেন এবং গোবিন্দাকাটি গ্রামের বুদো সরকারের ছেলে জয় সরকার।

স্থানীয়রা জানান, আটকের পর তাদের স্থানীয় ইউপি সদস্য আবুল গনির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে উভয়ের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পাশাপাশি তারা দুই দিনের মধ্যে এলাকা ত্যাগ করার অঙ্গীকার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!