সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা স্টেডিয়ামে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হুসাইন, সদস্য কাজী জামালউদ্দীন মামুন, আসাদুজ্জামান মধু, রমজান আলী প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী।
এসময় হাবিবুল ইসলাম হাবিব প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্বপালনের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন