বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ এপ্রিল ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

oplus_0

 

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

এতে বেনাপোল-পেট্রাপোল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পযর্ন্ত হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দর এলাকায় কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় অসুস্থ ও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা পেতে যশোর বা খুলনায় নিতে হয়। এতে অনেক সময় রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এলাকাবাসী একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়ে সড়কে নেমে আসেন।

বিক্ষোভকারীরা জানান, স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজারো শ্রমিক, ব্যবসায়ী ও যাত্রী যাতায়াত করেন। এত বড় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে হাসপাতাল না থাকা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে হাসপাতাল স্থাপনের আশ্বাস না পেলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!