বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ এপ্রিল ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

 

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নাজিরেরঘের গ্রামে মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। এতে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী।

এ ঘটনায় গত ১৫ এপ্রিল নাজিরেরঘের গ্রামের মৃত ফজর আলীর ছেলে কবির আহমেদ পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা অফিসে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজিরের ঘের গ্রামের এরশাদ আলী ও তার স্ত্রীর মুরগির খামার রয়েছে। তাদের খামারের মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট করা হচ্ছে। এতে ব্যাপক দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এমনকি খামার অব্যবস্থাপনার জন্য পরিবেশ দূষিত হচ্ছে।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই তারা আবাসিক এলাকায় ৮ থেকে ১০ হাজার মুরগির খামার গড়ে তুলেছেন। খামারের অসুস্থ ও মৃত মুরগি মাটি চাপা না দিয়ে সরাসরি পার্শ্ববর্তী খালে ফেলা হচ্ছে। আর মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে আবাসিক এলাকার পুকুরে। এতে দুর্গন্ধে মারাত্মকভাবে পরিবেশ দূষিত হচ্ছে। ফলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, দুর্গন্ধের কারণে তারা বাড়িতে বসবাস করতে পারছেন না। এমনকি বিষয়টি নিয়ে কিছু বলতে গেলে খামার মালিক তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। এদিকে গত শুক্রবার পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানা গেছে। পরিদর্শনকালে বাদির সাথে অভিযুক্তদের সমঝোতার পরামশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী স্থায়ী সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১০

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১১

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

১৩

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

১৪

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৫

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

১৬

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

১৭

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

১৮

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

১৯

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

২০
error: Content is protected !!