বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ এপ্রিল ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে লোকজ ঐতিহ্যের চড়ক মেলা

শ্যামনগর প্রতিনিধি: বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরের ১১টি স্থানে ঐতিহ্যবাহী চড়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটি মেলা শতবর্ষী ঐতিহ্য বহন করছে, যা স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ ধারক হিসেবে বিবেচিত।

চড়ক মেলা মূলত শিবপূজা বা গাজন উৎসবকে কেন্দ্র করে পালিত একটি প্রাচীন লোকজ উৎসব। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতির নানা উপাদানে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।

শ্যামনগরের প্রবীণ ব্যক্তি ও ঐতিহাসিক কয়েকটি সূত্রে জানা যায়, জমিদার হরিচরণ রায় বাহাদুরের সময়কাল অর্থাৎ ১৮৮৫ খ্রিস্টাব্দে নকিপুর জমিদার বাড়ির শিব মন্দিরে প্রথম চড়ক মেলার সূচনা হয়। পরবর্তীতে কাঠনিয়া রাজবাড়িসহ বিভিন্ন স্থানে এই উৎসব ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে প্রায় শতবর্ষ আগে ‘গিরিধারী চড়ক মেলা’র সূচনা হয়, যা বর্তমানে দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী মেলায় পরিণত হয়েছে।

গিরিধারী চড়ক মেলার ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯২৫ সালে স্বপ্নাদেশ পেয়ে ভূমিপুত্র গিরিধর মণ্ডল নিজ বাড়িতে শিবপূজার আয়োজন শুরু করেন। পরবর্তীতে পূজাকে কেন্দ্র করে গড়ে ওঠে বৃহৎ মেলা। গিরিধর মণ্ডল ও তার উত্তরসূরিরা দীর্ঘদিন ধরে সরকারি অনুমতি নিয়ে মেলার আয়োজন করেন। ২০০০ সালের পর বড় পরিসরে মেলা বন্ধ থাকলেও প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে ছোট পরিসরে মেলা বসে আসছে। ২০২৫ সালে এই মেলার শতবর্ষ পূর্তি উদযাপিত হচ্ছে।

স্থানীয় শিক্ষক দেবপ্রসাদ মণ্ডল জানান, পুরনো একটি নথিতে মেলার শুরুর সময় থেকে লাইসেন্সসহ বিভিন্ন তথ্য সংরক্ষিত রয়েছে। এই নথি না থাকলে শতবর্ষের ইতিহাস হারিয়ে যেত। তিনি বলেন, গিরিধারী চড়ক মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক।

এছাড়াও তিনি বলেন, একসময় এই মেলায় দূর-দূরান্ত থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা আসতেন। সাতক্ষীরা শহর থেকে ভাতের হোটেল, কালীগঞ্জ থেকে কাপড় ও মনোহারি দোকান এবং ঢাকা থেকে সার্কাস দলের আগমন ঘটত। দুর্গম যোগাযোগ ব্যবস্থার যুগে নৌকা ও গরুর গাড়িতে করে মানুষের এভাবে অংশগ্রহণ ছিল সত্যিই বিস্ময়কর।

স্থানীয় কয়েকজন সনাতনী ধর্মীয় গবেষকের মতে, গাজন ও চড়ক উৎসবের উৎপত্তি প্রাচীন কৌম সমাজে, যা ভূতবাদ ও পুনর্জন্ম বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। পরবর্তীতে ব্রাহ্মণ্য প্রভাবে এটি শিবপূজার সঙ্গে যুক্ত হয়ে ‘শিবের গাজন’ নামে পরিচিতি লাভ করে। কৃষিভিত্তিক সমাজে শিবকে লৌকিক দেবতা হিসেবে মান্য করা হয়, যার সঙ্গে কৃষিকাজের নিবিড় সম্পর্ক রয়েছে।

এ বছর চড়ক মেলা উপলক্ষে শ্যামনগরের নুরনগর ইউনিয়নের কাটাখালি গায়েনবাড়ি, ঘোনা শিবচন্দ্রপুর, শৈলখালী; সদর ইউনিয়নের সোনামুগারী, যাবাখালি ও জমিদার বাড়ি শিবমন্দির; রমজাননগরের চাঁদখালী; মুন্সীগঞ্জের গিরিধারী চড়ক; বুড়িগোয়ালিনীর কলবাড়ি এবং পদ্মপুকুরের কামালকাটি ও ঝাপা মৃধাবাড়িসহ মোট ১১টি স্থানে মেলা বসছে।

মুন্সীগঞ্জের গিরিধারী চড়ক মেলার আয়োজক কর্তৃপক্ষ জানায়, গিরিধারী চড়ক মেলা সাতদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। শতবর্ষ পূর্তিকে ঘিরে তরুণ প্রজন্মের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, যা এই প্রাচীন লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত করে তুলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০