বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মে ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

রিজাউল করিম: মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাইকাররা।

রোববার (১৭ মে) সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের উপর আরোপিত অগ্রিম কর সম্পূর্ণভাবে প্রত্যাহার অথবা যৌক্তিকভাবে পুনর্বিবেচনা করতে হবে। মোটরসাইকেলকে বিলাসী পণ্য হিসেবে বিবেচনা না করে সাধারণ জনগণের অতি প্রয়োজনীয় পরিবহণ হিসেবে মূল্যায়ন করতে হবে। বাইকারদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করে পরিবহন খাতকে জনবান্ধব ও বাস্তবসম্মত রাখার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারী বাইকারদের নিরাপদ ও স্বাধীন চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে মোটরসাইকেলের ওপর অতিরিক্ত কর আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কাজী মহিউদ্দিন, মোহাম্মদ মামুন, নাসির উদ্দিন, মাহফুজুল ইসলাম, মোহাম্মদ ইমরানসহ প্রমুখ।

এ সময় বাইকাররা ‘বাইক চলাচলের প্রয়োজনীয় বাহন, অতিরিক্ত চাপ নয়, ন্যায্য সমাধান চাই’, ‘বাইক মানে বিলাসিতা নয়, প্রতিদিনের প্রয়োজন, কর্মঘণ্টা বাঁচিয়ে দেশকে রাখে গতিশীল’, ‘গণপরিবহনের দুর্ভোগে বাইক ভরসা, বাইকে বাড়তি কর মানে শহরের জীবনে বাড়তি কষ্ট’, ‘শহরের যানজট আর গণপরিবহনের সীমাবদ্ধতাই বাইক অনেকের সমাধান, সমাধানের উপর বাড়তি কর নয়’, ‘নিরাপদ সড়ক ও ন্যায্যনীতি- বাইকারদের অধিকার’, ‘বাইকারদের অধিকার রক্ষায় আমরা একসাথে’, ‘বাইক থামলে শুধু মানুষ থামে না, থেমে যায় কাজের গতি, কমে যায় কর্মঘণ্টা’ প্রভৃতি স্লোগান সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!