
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় লির্ডাসের উপজেলা প্রকল্প অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখে ক্লাইমেট এ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেন, লিডার্সের প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান, ফোরামের সদস্য আশিকুজ্জামান, দুঃখেরাম মন্ডল, আনামুল হক, খাদিজা সুলতানা, স্বপ্না মন্ডল, মাহফুজা খাতুন, লিডার্সের কমিউনিটি মোবিলাইজার সঞ্জয় মন্ডল প্রমুখ ।
সভায় আগামী তিন মাসের জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মপরিকল্পনায় সচেতনতামূলক প্রচারণা, বৃক্ষরোপণ কর্মসূচি, দুর্যোগ পূর্বপ্রস্তুতি জোরদার, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন, জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণ, প্লাস্টিক পলিথিন দূষণ রোধ, যুব ও নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য করুন