বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৫ জুলাই ২০২৪, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আলী আজীম, মোংলা (বাগেরহাট): ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা করেছে।

সোমবার (১৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ এর অংশ হিসেবে মোংলা বন্দর কর্তৃপক্ষ সদর দপ্তর প্রাঙ্গণে এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে প্রধান অতিথির বক্তৃতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, প্রতিবছর সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করণের জন্য সব সবুজের সম্ভারে আয়োজন করা হয় বৃক্ষমেলা, বিনামূল্যে গাছের চারা বিতরণ ও অন্যান্য বর্ণাঢ্য কর্মসূচির। দেশব্যাপী এ বৃক্ষ আন্দোলনের পথিকৃত প্রবক্তা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেককে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহবানের মাধ্যমে সবুজ- শোভিত সোনার বাংলা রচনার অভীষ্ট পদক্ষেপ নেন। আমরা বন্দর কর্তৃপক্ষ তাঁর নির্দেশিত পথই অনুসরণে প্রত্যাশী ও প্রতিজ্ঞাবদ্ধ।

উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে মোংলা বন্দরের কার্যক্রম পরিচালিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সহিষ্ণু সত্ত্বার মত গাছ প্রকৃতির ঢাল হিসেবে, বন্দরে সুরক্ষা দিয়ে থাকে। বন্দরে ৫০০০ (পাঁচ হাজার) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বন্দরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডের দিনে বাংলাদেশের লক্ষ্য ১৯২

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, নিখোঁজ ১

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

৫৫ বছরে বাজেট বেড়েছে বহুগুণ, মানুষের জীবন বদলেছে কতটা?

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

বিজিবি-বিএসএফ বৈঠক: ‘পুশ ইন’ নিয়ে অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ ও ভারত

১০

দেশে মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার

১১

দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ

১২

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা ‘ধাওয়া খেয়ে’ আশ্রয় নিলেন থানায়

১৩

দেবহাটায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৪

কালিগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক

১৫

কেশবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

১৬

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

১৭

৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ

১৮

হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি

১৯

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

২০