বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুন ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

ডেস্ক রিপোর্ট: মানব পাচার প্রতিরোধ করতে হলে ঘরে ঘরে সচেতনতা সৃষ্টি করতে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর, বিশেষ করে যেসব সরকারি অফিসের মাধ্যমে সাধারণ মানুষ সরকারের পরিসেবা বা ভাতা গ্রহণ করে থাকে সেসব দপ্তরগুলোকে আরো শক্তিশালী করতে হবে। যেসব পরিবারের সদস্যরা একবার মানব পাচারের শিকার হন সেসব পরিবারে সারা জীবনের লালিত স্বপ্ন ধ্বংস হয়ে যায়। বিধায় মানব পাচার প্রতিরোধে যেসব আইন আছে তা কঠোরভাবে প্রয়োগ করতে হবে।

বুধবার সকালে সাতক্ষীরা জেলা শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল-এর বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে অনুষ্ঠিত মানব পাচার প্রতিরোধ কমিটির জেলা সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

সম্মেলনে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ।

রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব পাচার প্রতিরোধ কমিটির এই জেলা সম্মেলনে উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার মাসনুন হকসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-ইউপি সদস্য, সিটিসি কমিটির সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!