বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুন ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দীন ইসলাম।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি যুক্তিবোধ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করে।

প্রতিযোগিতায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ও সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অর্ক পাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

২

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৩

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৪

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

৫

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

৬

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

৭

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

৮

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

৯

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১০

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১১

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১২

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৩

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৪

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

১৫

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৬

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

১৭

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

১৮

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১৯

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০