বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুন ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, নিখোঁজ ১

আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপকূলে ‘সেত্তেবেল্লো’ নামের একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।

নিহত দুই নাবিকের নাম প্রকাশ করা হয়েছে।

তারা হলেন-অদিত্য শর্মা (ডেক ক্যাডেট) এবং শিবানন্দ চৌরাসিয়া (ইঞ্জিন ফিটার)। আর নিখোঁজ নাবিকের নাম প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ।

ভারতের ফরোয়ার্ড সিমেন’স ইউনিয়ন অব ইন্ডিয়ার (এফএসইউআই) সাধারণ সম্পাদক মনোজ যাদবের বরাতে এ তথ্য জানা গেছে।

এ ঘটনায় নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে ডেকে পাঠানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ‘সেত্তেবেল্লো’ নামের একটি জাহাজে ‘নির্ভুল হামলা’ চালানো হয়।

তাদের অভিযোগ, ইরানি তেল বহনকারী জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশ মানতে ব্যর্থ হয়েছিল।
যুক্তরাজ্যের সামুদ্রিক নজরদারি সংস্থা জানিয়েছে, জাহাজটিতে ইঞ্জিন কক্ষে আগুন লাগে এবং এটি ওমানের সোহার বন্দর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে বিপদ সংকেত পাঠায়।

এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ নাবিকদের জীবন ও আন্তর্জাতিক নৌপরিবহনের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে এমন যেকোনো কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিখোঁজ তিন নাবিকের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল, এবং যারা তাদের স্বজনদের খোঁজের অপেক্ষায় আছেন, তাদের কথাও আমি ভাবছি।

সূত্র: দ্য ডন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

২

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

৩

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

৪

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

৫

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

৬

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

৭

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৮

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৯

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

১০

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

১১

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

১৩

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৪

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১৫

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১৭

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৮

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৯

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

২০