
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (খুলনা-৭৬৪)-এর নেতৃবৃন্দ।
বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এসময় ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শফিউল্লাহ মনি, উপদেষ্টা প্রফেসর আলমগীর কবীর, মো. আক্তারুজ্জামান, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আমিনুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গফফার, মো. বিল্লাল হোসেন, সুশংকর তপন, সাকিল হোসেন, বিল্লাল মিঞা, মনিরুজ্জামান মনি, জহুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন