বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রামীণ ব্যাংক ম্যানেজারের কাণ্ড!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে যৌতুকের ১৫ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে তালাকনামা পাঠিয়েছেন নড়াইলে কর্মরত মাহমুদুল হাসান নামে গ্রামীণ ব্যাংকের এক ব্রাঞ্চ ম্যানেজার।

মাহমুদুল হাসান সাতক্ষীরার ধলবাড়িয়া ইউনিয়নের আশিকুড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে নড়াইল জেলার নলদী ব্রাঞ্চে কর্মরত।

জানা গেছে, জেলার কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নুর ইসলাম তার কন্যাকে ২০২০ সালের ডিসেম্বরে পারিবারিকভাবে মাহমুদুল হাসানের সাথে বিয়ে দেন। বিয়ের সময় জামাতার চাকরি বাবদ নগদ ৪ লাখ টাকা যৌতুক দেওয়া হয়। এছাড়াও মেয়ের সুখের জন্য জামাতাকে মোটর সাইকেল বাবদ ব্যাংকের মাধ্যমে ২ লাখ টাকা এবং ২ লাখ টাকার বিভিন্ন আসবাবপত্র ও ফার্নিচার কিনে দেওয়া হয়। সবকিছু ঠিক ঠাক চলছিল। হঠাৎ গত ১৬ আগস্ট মাহমুদুল হাসান কোনো ঝামেলা ছাড়াই তার স্ত্রীকে নড়াইল থেকে বাপের বাড়ি কালিগঞ্জে রেখে যান। এরপর মাহমুদুল হাসান বিভিন্ন কৌশলে আরও ১৫ লাখ টাকা চাওয়া শুরু করে।

এ নিয়ে ঝামেলা শুরু হলে মেয়ের সংসারের দিকে তাকিয়ে পিতা নুর ইসলাম সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি অ্যাড. আব্দুস সাত্তারের শরণাপন্ন হন। একপর্যায়ে পিপির বাসভবনে গত ২৪ অক্টোবর বসাবসির কথা থাকলেও মাহমুদুল হাসান ও তার স্বজনেরা সেদিন উপস্থিত হয়নি। এতো কিছুর পরেও ওই গৃহবধূ তার শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত করতো। একপর্যায়ে যৌতুকের ১৫ লাখ টাকা না পেয়ে গত ২৭ অক্টোবর উক্ত গৃহবধূকে তার শ্বশুর নজরুল ইসলাম, শ্বাশুড়ি মাহফুজা খাতুন ও মামা শ্বশুর মাহমুদের সহযোগিতায় মাহমুদুল হাসান এলোপাতাড়ি চড়, কিল, ঘুষি মেরে রক্তাক্ত জখম করে।

এ ঘটনায় ওই গৃহবধূ ৪ জনকে আসামি করে আদালতে যৌতুকের মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৬৯। তারিখ: ০৩/১১/২০২৪।

পরবর্তীতে উপায়ন্তর না পেয়ে যৌতুক লোভী মাহমুদুল হাসান তার মামা (পুলিশ সদস্য) মাহমুদের মাধ্যমে ১৫ লাখ টাকা দিয়ে মীমাংসা করে নেওয়ার কথা বলেন। ভাগ্নের সরকারি চাকরীতে লাগবে বলে ওই টাকা চান তিনি। যার অডিও ইতোমধ্যে এ প্রতিবেদকের কাছে এসেছে।

এ বিষয়ে গৃহবধূর মামা শ্বশুর মাহমুদের সাথে মোবাইলে কথা হলে তিনি টাকা চাওয়ার কথা স্বীকার করে বলেন, তারা (বোন, বোনজামাই ও ভাগ্নে মাহমুদুল হাসান) টাকা চাইতে বলেছে বলে চেয়েছি। এখন মামলা হয়েছে। আদালত যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেব।

তবে, গৃহবধূর স্বামী মাহমুদুল হাসান তালাকনামা পাঠানোর কথা স্বীকার করলেও আর কোন কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ওই গৃহবধূ বলেন, আমরা দুই বোন। কোন ভাই নেই। আমার বাবার টাকা বা সম্পত্তি আছে বলে তাকে দিতে হবে কেন? তাকে এর আগেও ৮ লাখ টাকা দেয়া হয়েছে। এমনকি বিয়ের দিন নগদে ৪ লাখ টাকা দিতে হয়েছে। আমার বাবা যৌতুকের ১৫ লাখ টাকা দিচ্ছে না বলে আমাকে তালাক দিবে? দেশে কি আইন-কানুন নেই? সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিজ্ঞ আদালতে ন্যায় বিচার প্রার্থনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১০

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

১১

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

১২

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

১৩

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৪

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১৫

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১৬

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১৭

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৮

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৯

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

২০
error: Content is protected !!