বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ মে ২০২৩, ১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রপ্তানিযোগ্য চিংড়িতে দেদারছে চলছে ‘অপদ্রব্য পুশ’

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: সাতক্ষীরার রপ্তানিযোগ্য গলদা ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের ঘটনা বেড়েই চলেছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না চিংড়িতে অপদ্রব্য পুশে জড়িত অসাধু ব্যবসায়ীদের। অপদ্রব্য পুশ বন্ধে মাঝেমধ্যে অভিযান পরিচালিত হলেও, বেশিরভাগ সময়ে অপদ্রব্য পুশকৃত গলদা ও বাগদা চিংড়ির চালান প্রশাসনের নাগাল টপকে রপ্তানি হচ্ছে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে। এতে করে দিনদিন বিশ^বাজারে সুনাম ও ঐতিহ্য হারাচ্ছে সাতক্ষীরার চিংড়ি, মাঝেমধ্যে রপ্তানিতে পড়ছে নিষেধাজ্ঞা; ব্যাপক হারে হচ্ছে দরপতন। জেলার অন্যান্য উপজেলার মতো দেবহাটাতেও বেশ সক্রিয় চিংড়িতে অপদ্রব্য পুশ করা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট।

সিরিঞ্জ ও সুঁইয়ের মাধ্যমে রপ্তানিযোগ্য চিংড়িতে জেলি, সাগুদানা, ফিটকিরি’র মিশ্রণ, পানিতে ভেজানো চিড়া ও ভাতের মিশ্রণ ইনজেক্ট করে চিংড়ির ওজন ও সাইজ বৃদ্ধি করে গ্রেড অনুসারে চড়া দামে বিক্রি ও রপ্তানি করে মোটা টাকা কামিয়ে নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ফলে বিশ^বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ভোক্তারা।

সম্প্রতি পারুলিয়া চিংড়ি বণিক সমিতির নেতৃবৃন্দ রপ্তানিযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে কঠোর পদক্ষেপ হাতে নিয়েছেন। অপদ্রব্য পুশকালে কোন অসাধু ব্যবসায়ী হাতেনাতে আটক হলে জরিমানার পাশাপাশি তাদের লাইসেন্স বাতিলের সুপারিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নিয়েছেন সংশ্লিষ্টরা। গেল এক সপ্তাহে কয়েকজন অসাধু ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে। তাদের তৎপরতায় বর্তমানে পারুলিয়াতে চিংড়িতে অপদ্রব্য পুশ প্রায় শূন্যে নেমে এসেছে।

পারুলিয়াতে অপদ্রব্য পুশ প্রায় বন্ধ হওয়ায়, অসাধু ব্যবসায়ীরা বর্তমানে আশপাশের এলাকাগুলোতে রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশের আস্তানা গেড়েছেন। এতে করে পারুলিয়া চিংড়ি বণিক সমিতির পুশ বন্ধের উদ্যোগটি ব্যাহত হচ্ছে।

চিংড়ি বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিন্নুর বলেন, আমাদের তৎপরতায় পারুলিয়াতে চিংড়িতে অপদ্রব্য পুশ প্রায় বন্ধ হয়েছে। ফলে অসাধু ব্যবসায়ীরা এখন আশপাশের এলাকা থেকে অপদ্রব্য পুশ করে তারপর পারুলিয়াসহ বিভিন্ন মৎস্য সেডে এনে বিক্রি করছেন। তিনি আরও বলেন, উপজেলার গাজীরহাট মৎস্য সেড, শশাডাঙ্গা মৎস্য সেড এবং আশাশুনির বদরতলা মৎস্য সেড ও ব্যাংদহা এলাকা এখন অসাধু ব্যবসায়ীদের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। এসব স্থান থেকে চিংড়িতে অপদ্রব্য পুশ করে বিভিন্ন বাজারে বিক্রি ও রপ্তানি করছেন অসাধু ব্যবসায়ীরা। ফলে অপদ্রব্য পুশ কোনভাবেই ঠেকানো যাচ্ছে না বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

একইসাথে চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে গাজীরহাট, শশাডাঙ্গা, বদরতলা ও ব্যাংদহা এলাকায় অভিযান পরিচালনাসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!