বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৭ ফেব্রুয়ারি ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা দিয়ে এক নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, এই আদালত আমেরিকা ও তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে অবৈধ এবং ভিত্তিহীনভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

এই নির্বাহী আদেশ অনুযায়ী, যারা আমেরিকান নাগরিক বা মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহায়তা করে, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের মধ্যেই ট্রাম্প নিষেধাজ্ঞার আদেশে সই করেন।

গত নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ চালানোর অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যদিও ইসরায়েল তা অস্বীকার করে। আইসিসি একটি হামাস কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা জারি করে।

আদালতে বিচারকরা বলেন, নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং হামাসের মোহাম্মদ দেইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার যৌক্তিক ভিত্তি রয়েছে। গত বছর ইসরায়েলি বিমান হামলায় দেইফ নিহত হন, হামাস বিষয়টি নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) একটি বৈশ্বিক আদালত। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে এর মামলা দায়ের করার ক্ষমতা রয়েছে।

গত কয়েক বছরে আইসিসি উল্লেখযোগ্য কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে এই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এরপর আফগান নারীদের ওপর নিপীড়ন চালানোর দায়ে তালিবান নেতাদের বিরুদ্ধে এবং রোহিঙ্গা মুসলিম রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালানোর দায়ে মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আদালতের সদস্য নয়, তবে যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশসহ ১২০টিরও বেশি দেশ এর সদস্য। নেদারল্যান্ডস যেখানে আদালতটি অবস্থিত, সেটি বলেছে, ট্রাম্পের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ দুঃখজনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১০

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১১

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১২

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৩

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৪

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

১৮

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৯

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705