বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ১২টি চোরাই সাইকেলসহ তিনজনকে পুলিশে সোপর্দ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে চোরাই ১১টি বাইসাইকেল ও একটি মোটর সাইকেল উদ্ধার করে ব্যবসায়ীসহ তিনজনকে পুলিশে সোপর্দ করেছে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল।

মঙ্গলবার দুপুর ১২টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার মৌতলা ইউনিয়নের মৃত কেনা চৌকিদারের ছেলে রাজিবুল ইসলাম, পরমানানন্দকাটি গ্রামের মৃত হানিফের ছেলে ভাংড়ি ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও শ্যামনগর উপজেলার ভাংড়ি ব্যবসায়ী হাফিজুর ইসলাম।

মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল জানান, গত চার দিন আগে মৌতলার লক্ষ্মীনাথপুর গ্রামে অনুষ্ঠিত ইসলামী মাহফিল থেকে একটি ভ্যান চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার তিন দিন পরে ওই ভ্যান ভাংড়ি ব্যবসায়ী রুহুল আমিনের দোকান থেকে উদ্ধার করা হয়। রুহুল আমিন চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে বলেন ওই ভ্যান সে রাজিবুলের কাছ থেকে দুই হাজার টাকার বিনিময়ে বন্ধক রেখেছে। সোমবার দুপুরে রাজিবুলকে গ্রাম পুলিশ দিয়ে তার বাড়ি থেকে পরিষদে নিয়ে আসেন চেয়ারম্যান। এসময় জিজ্ঞাসাবাদে ভ্যানটি রাজিবুল বন্ধক রাখেনি, দুই হাজার টাকায় রুহুল আমিনের কাছে বিক্রি করেছে বলে জানায়। সপ্তাহ খানেক আগেও দুইটি চোরাই সাইকেল রুহুল আমিন তার কাছ থেকে কিনেছে বলে সে স্বীকার করে। রাজিবুল আরো স্বীকারোক্তি দেয় যে, গত ছয় মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে সে ৪৬টি সাইকেল ও দুইটি ভ্যান চুরি করেছে। চোরাইকৃত সাইকেলের মধ্যে ২০টি সাইকেল কিনেছে হাফিজুর ও তার ছেলে বাবু। ১৫টি বিক্রি করেছে আলমের কাছে, ৮টি সিরাজের কাছে ও ৩টি সাইকেল বিক্রি করেছে রুহুল আমিনের কাছে। তার স্বীকারোক্তি অনুযায়ী চেয়ারম্যান গ্রাম পুলিশ ও স্থানীয়দের সাথে নিয়ে চোরাই সাইকেল উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এসময় মৌতলা বাসস্ট্যান্ডে অবস্থিত সিরাজের দোকান থেকে ৬টি, বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটে অবস্থিত হাফিজুরের দোকান থেকে দুইটি ও তার বাড়ি থেকে দুইটি, শ্যামনগর উপজেলার মাজাটে অবস্থিত রুহুল আমিনের গোডাউন থেকে একটি মোটর সাইকেল ও একটি সাইকেল উদ্ধার করতে সক্ষম হন। এসময় আলম পালিয়ে গেলেও রাজিবুল এবং ভাংড়ী ব্যবসায়ী সিরাজ ও হাফিজুরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে ব্যবসায়ী রুহুল আমিন, আলম ও বাবু এলাকায় না থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।

ফেরদাউস মোড়ল আরো বলেন, মৌতলার অধিকাংশ ভাংড়ি দোকানদার চোরেদের কাছ থেকে স্বল্প মূল্যে চোরাই মালামাল কেনাকাটা করেন।

অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনার রশিদ মৃধা বলেন, চুরির অভিযোগে রাজিবুলকে ও চোরাই মাল কেনার জন্য সিরাজুল ও হাফিজুরের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। চোরের স্বীকারোক্তি অনুযায়ী ১১টি সাইকেল ও একটি মোটর সাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১০

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১১

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১২

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৩

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৪

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

১৫

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৬

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

১৭

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

১৮

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

১৯

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
error: Content is protected !!