বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৭ আগস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরে একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিবর্ষণের ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিহত ৬ এবং আহত ১৫ জনের সংখ্যা নিশ্চিত করতে পেরেছে দেশটির পুলিশ।

শুক্রবার ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলায় অবস্থিত ডেবসিরিন ননথাবুরি স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী।

তবে তার উদ্দেশ্য বা ঘটনার বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ননথাবুরি প্রদেশের প্লাই ব্যাং উপজেলা পুলিশের প্রধান লেফটেন্যান্ট কর্নেল পাসাকর্ন চাইতাউইওং রয়টার্সকে জানিয়েছেন, হতাহতের ঘটনা ঘটেছে, তবে নিহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, গুলির ঘটনার পর আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত স্কুল ভবন থেকে বেরিয়ে আসছে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

একটি ছবিতে একজন আহতকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের বাইরে নেওয়া হচ্ছে এবং আরেকজনকে চিকিৎসাকর্মীরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।

এটি চলতি বছরে থাইল্যান্ডের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বিতীয় বড় ধরনের গুলির ঘটনা। এর আগে ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলের হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় একজন শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী আহত হন।

ঘটনার তদন্ত শুরু করেছে থাই পুলিশ। হামলার কারণ এবং হতাহতের প্রকৃত সংখ্যা জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০