বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ আগস্ট ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

কালিগঞ্জ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনে কালিগঞ্জে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মোঃ আলাউদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্লাহ বাহার, কুশুলিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান হাসান, উপজেলা তাতীদলের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলার কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান।

এ সময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, উপজেলা বিএনপি ও ১২টি ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১০

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১১

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১২

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১৩

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১৪

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৫

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৬

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

১৭

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৮

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

১৯

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

২০
error: Content is protected !!