বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ এপ্রিল ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের স্বীকৃতির দাবিতে আ’লীগ নেতার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর অনশন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় বিয়ের স্বীকৃতির দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে অনশনে বসা অন্তঃসত্ত্বা নারীর উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ওই নারীকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার ষোলহালিয়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ষোলহালিয়া গ্রামের আমজেদ হোসেনের বাড়িতে ছেলের বউ হিসেবে স্বীকৃতি চেয়ে অনশনে বসেন ৬ মাসের অন্তঃসত্ত্বা একই ইউনিয়নের কুশোডাংগা গ্রামের কুলসুম বেগম। নিবৃত করতে ব্যর্থ হয়ে অন্তঃসত্ত্বা কুলসুম ও তার মার উপর হামলা করেন আওয়ামী লীগ নেতা আমজেদ হোসেন ও তার পরিবারের লোকজন। এতে আহত কুলসুলকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী কুলসুম বেগম জানান, আমজেদ হোসেনের ছেলে আল মামুনের সাথে ২০২৪ সালে ইসলামি শরীয়াত মোতাবেক তার বিয়ে হয়। কিন্তু তা মেনে নেননি তার শ্বশুর আমজেদ হোসেন। বিষয়টি নিয়ে কয়রা থানায় লিখিত অভিযোগ করেন কুলসুম বেগম। সেখানে সকলের উপস্থিতিতে কুলসুমকে আল আমিনের স্ত্রী হিসাবে মেনে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই মোতাবেক লিখিতভাবে আপোষ মিমাংসা করা হয়। তারপরও তাকে মেনে নেননি শ্বশুর আমজাদ।

কুলসুম আরও বলেন, আমার স্বামী মামুন আমাকে সাথে নিয়ে খুলনা শহরে ১ মাস সংসার করে। কিছুদিন পর মামুন বাড়িতে বেড়াতে আসার কথা বলে আমাকে রেখে চলে আসে। তারপর থেকে আমার সাথে আর কোন যোগাযোগ রাখেনি। আমি যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছছি।

কোন উপায় না পেয়ে অবশেষে রোববার তার শ্বশুর বাড়িতে স্বীকৃতির দাবিতে অনশনে বসলে তাকে মারপিট করে আহত করা হয়। তিনি তার স্বামীর অধিকার পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছে।

এ ব্যাপারে আমজাদ হোসেন বলেন, সে আমার পুত্রবধূ না। তাকে কোন মারপিট করা হয়নি। সে আমাকে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১০

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১১

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১২

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৩

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৪

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৫

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১৬

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১৭

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১৮

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৯

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

২০