বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ মে ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট: ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, জমি দখল, চাঁদাবাজিসহ বহু অপকর্মের হোতা দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন ওরফে ইমরান ফরহাদকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার (৪ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ সিদ্ধান্তে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে ফরহাদ হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেপরোয়া হয়ে ওঠেন দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন। সেদিন বিকেলেই দেবহাটা উপজেলা প্রেসক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সখিপুর বাজারস্থ আইটি ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান অনিক এন্টারপ্রাইজে ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন ও যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে ব্যাপক তাণ্ডব চালানো হয়।

তারা সাংবাদিক শাওনের ব্যবসা প্রতিষ্ঠানটি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পর ২০ লক্ষাধিক টাকা মূল্যের জমিও দখল করে নেয়।

এঘটনায় ভুক্তভোগী গণমাধ্যমকর্মী বাদী হয়ে ছাত্রদল নেতা ফরহাদ হোসেন ও যুবদল নেতা কামরুজ্জামান কামরুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । তদন্তে সে ঘটনার সত্যতাও পেয়েছিল কেন্দ্রীয় বিএনপির নির্দেশে গঠিত তদন্ত কমিটি।

পাশাপাশি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানের জমি দখলের ঘটনায় তাদেরকে আসামি করে আদালতে পৃথক দুটি মামলাও করা হয়। যা সাতক্ষীরার বিজ্ঞ আদালতে বর্তমানে বিচারাধীন রয়েছে।

শুধু তাই নয়, রাজনৈতিক পট-পরিবর্তনের পর সাঙ্গপাঙ্গদের নিয়ে নানা অপকর্মে মেতে উঠেছিল ছাত্রদল নেতা ফরহাদ। উপজেলা জুড়ে আতঙ্ক সৃষ্টি করে একের পর এক জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু করেছিল সে। পাশাপাশি দেবহাটা সীমান্তে মাদক ও চােরাচালান সিন্ডিকেটে ছাত্রদল নেতা ফরহাদ গড়ে তুলেছিল শক্তিশালী নেটওয়ার্ক।

সম্প্রতি ছাত্রদল নেতা ফরহাদ ও যুবদল নেতা কামরুলের নেতৃত্বে রাতের আধারে কুলিয়ায় এক ব্যবসায়ীর গলদা রেণুর গাড়ি আটকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু ও ডিম লুট করারও ঘটনা ঘটে।

দেবহাটা উপজেলা বিএনপি’র সদ্য গঠিত সার্চ কমিটির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানায়, সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জ আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী এক নেতা এবং কর্মীহীন উপজেলা বিএনপির কতিপয় খুচরা নেতাদের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছিল ছাত্রদল নেতা ফরহাদ। তাদের শেল্টারে প্রশাসনের নাকের ডগায় সীমাহীন অপকর্ম করে গত ৯ মাসে বিপুল অর্থ-বৈভবের মালিক হয়ে যায় ফরহাদ হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!