বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ মে ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ভ্যান বিতরণে অনিয়ম!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ভ্যান বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সাথে বরাদ্দের সবকটি ভ্যান বিতরণ না হলেও টাকা উত্তোলন করে পকেটস্থ করার চেষ্টা করে যাচ্ছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক আলমগীর হোসেন।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় গরিব অসহায় ও দুস্থদের মাঝে ৬৭টি ভ্যান বিতরণ করার কথা। কিন্তু ভ্যান বিতরণ করা হয়েছে নামমাত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬৭টি ভ্যান বিতরণের দরপত্র আহবান করা হলে ২৯ লাখ ৫৮ হাজার ৯৯৬ টাকা চুক্তিমূল্যে ঠিকাদারী প্রতিষ্ঠান আলম এন্টারপ্রাইজ কাজটি পায়। ২০২৪ সালের ১৯ জুন থেকে ২৪ জুনের মধ্যে সবকটি ভ্যান বিতরণ করার কথা।

জানা গেছে, গত বছরের ৩০ জুলাই যশোর-৬ আসনের তৎকালীন সংসদ সদস্য আজিজুল ইসলাম উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৭টি ভ্যান বিতরণ করেন। কিন্তু ৬৭টি ভ্যান বিতরণের মাস্টাররোল জমা দেওয়া হয় উপজেলা প্রকৌশলীর দপ্তরে। ওই তালিকায় নাম থাকা একাধিক ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তারা ভ্যান পান নি বলে নিশ্চিত করেছেন।

ভ্যান বিতরণের তালিকায় ১৯নং ক্রমিকে থাকা উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের প্রতিবন্ধী কার্তিক হালদার বলেন, ভ্যান দেওয়ার কথা বলে আমার কাছ থেকে আইডি কার্ডের ফটোকপি নিয়েছিল। কিন্তু আমি কোন ভ্যান পায়নি।

ভ্যান তৈরীকারক প্রতিষ্ঠানের মালিক আবুল কাশেম জানান, আলম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আলমগীর হোসেনের জন্যে ৬৭টি ভ্যান তৈরী করা হয়েছিল। এর মধ্যে কিছু ভ্যান তৎকালীন সংসদ সদস্য আজিজুল ইসলাম উপজেলা চত্বরে উপস্থিত থেকে বিতরণ করেছিলেন। বাকী ভ্যানগুলি আলমগীর হোসেন পৌর এলাকার সাবদিয়া গ্রামের এক বাড়িতে নিয়ে রাখে। এরপর ওই ভ্যানগুলি কি করা হয়েছে তা তিনি জানেন না।

আলম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আলমগীর হোসেন বলেন, সব ভ্যান উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বুঝ করে দেওয়া হয়েছিল। তার মধ্যে কিছু ভ্যান ২০২৪ সালের ৩০ জুলাই তৎকালীন সংসদ সদস্য আজিজুল ইসলাম উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেছিলেন। বাকী ভ্যানগুলি পুড়ে যায়। এরপরও আমার বিল আটকানো আছে।

উপজেলা প্রকৌশলী নাজিমুল হক বলেন, ভ্যান বিতরণে অনিয়ম হয়েছে। এ কারণে অর্থ ছাড় করা হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১০

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১১

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১২

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৪

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৫

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৮

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৯

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০