বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিপি সাতক্ষীরার প্রধান সমন্বয়কারী বুলু, হাসনাত- কত টাকার ডিল এটা?

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাতক্ষীরা জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের বিএনএম মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. কামরুজ্জামান বুলুকে। নির্বাচনে তার প্রতীক ছিল ‘নোঙর’।

বুলু সাতক্ষীরা ‘আল-বারাকা শপিং কমপ্লেক্স’-এর মালিক। তাকে এনসিপির সাতক্ষীরা জেলার প্রধান সমন্বয়কারী করায় ফেসবুকে শোরগোল পড়ে গেছে।

সম্প্রতি এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত পত্রে সাতক্ষীরা জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।

আনারুল ইসলাম সান নামের একজন ফেসবুকে লেখেন, ফ্যাসিস্ট হাসিনার ২৪-এর ডামি নির্বাচনের সহযোগী আল-বারাকা শপিংয়ের মালিক কামরুজ্জামান বুলু এখন এনসিপির জেলার নেতা! আমার প্রশ্ন, হাসনাত—কত টাকার ডিল এটা? বুলু ২৪-এর আন্দোলনে কী ভূমিকা রেখেছিল?

এস এম জান্নাতুল নাঈম নামে একজন মন্তব্য করেন, শহীদদের রক্ত চুষে আপনারা ‘কিংস পার্টি’ বানিয়ে, স্বৈরাচারের দোসরদের থেকে টাকা নিয়ে পদ-পদবি দিয়ে দল চালাচ্ছেন। আপনাদের ধ্বংস অনিবার্য। শত শহীদের অভিশাপ লাগুক!

২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া একাধিক আন্দোলনকর্মী বলেন, যে বুলু ২৪-এর প্রহসনের অংশ ছিল, সে আজ এনসিপির নেতা! তাহলে কি আমরা সেই ফ্যাসিস্ট নির্বাচনকে বৈধতা দিতে শুরু করলাম? ২৪-এর ছাত্রনির্ভর আন্দোলনে বুলু কোথায় ছিলেন? আমরা তখন কাঁদছিলাম রাস্তায়, আর তিনি ব্যস্ত ছিলেন ব্যানার টাঙাতে! আজকে তিনি নেতা—এটা কীভাবে মেনে নিই?

তারা আরও বলেন, আমরা ভেবেছিলাম এনসিপি হবে পরিবর্তনের প্ল্যাটফর্ম। এখন দেখছি, সেখানে ব্যবসায়ী সুবিধাবাদীদের জায়গা করে দেওয়া হচ্ছে। আদর্শের জায়গা থেকে এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়ানো আন্দোলনের ভিতরে যদি সেই ফ্যাসিস্ট প্রার্থী ঢুকে পড়ে, তবে আন্দোলনের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে। এটা স্পষ্টতই বিশ্বাসঘাতকতা।

তাদের প্রশ্ন, বুলু কি ২৪-এর বিক্ষোভে ছিলেন? না, তিনি ছিলেন সরকারের অনুগত একজন প্রার্থী। আজ এনসিপি তাকে দায়িত্ব দিয়ে আন্দোলনের চেতনাকেই অপমান করেছে।

এ বিষয়ে দলটির অবস্থান জানতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনিরুজ্জামান এবং দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেসবাহ কামাল মুন্নার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ ফোন ধরেননি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০