বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুন ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৩ মাসে ৫৫৬টি অপরাধ সংঘটিত

oplus_0

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় তিন মাসে (মার্চ, এপ্রিল ও মে) ৫৫৬টি অপরাধ সংঘটিত হয়েছে। এরমধ্যে খুনের অভিযোগে ১৪টি, দস্যুতার অভিযোগে ১টি, ধর্ষণের ঘটনায় ১৪টি, নারী নির্যাতনের ঘটনায় ৭৬টি, অপহরণের ঘটনায় ১টি, সিঁধেল চুরির ঘটনায় ৪টি, গবাদি পশু চুরির ঘটনায় ২টি, গাড়ি চুরির ঘটনায় ৫টি, অন্যান্য চুরির ঘটনায় ১০টি ও সড়ক দুর্ঘটনার ঘটনায় ২টি মামলা হয়েছে।

এছাড়া মানব পাচারের ঘটনায় ১০টি, পর্নোগ্রাফি আইনে ৪টি, সাইবার নিরাপত্তা আইনে ২টি, চোরাচালানের ঘটনায় ২১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫৫টি এবং অন্যান্য ২৩৫টি মামলা দায়ের হয়েছে। জেলার ৮টি থানায় এসব মামলা দায়ের হয়।

শনিবার (১৪ জুন) বিকালে সাতক্ষীরা শহরের শহিদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘরে উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা জেলা শাখার ত্রৈমাসিক সভায় সদস্য সচিব অ্যাডভোকেট মুনির উদ্দীন এই তথ্য উপস্থাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরার আহবায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

সভায় জানানো হয়, জেলায় গত তিনমাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০জন, দেয়াল চাপা পড়ে মারা গেছে ২জন, পানিতে ডুবে মারা গেছে ৪জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে ৫জন, বিষাক্ত মদপানে মারা গেছে ২জন ও বজ্রপাতে মারা গেছে ২জন। এছাড়া মরদেহ উদ্ধার হয়েছে ৬টি।

প্রতিবেদনে বলা হয়—ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা জেলা শাখা গত তিন মাসে ৩জনকে লিগ্যাল সাপোর্ট দিয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ করেছে ৫টি, ফ্যাক্ট ফাইন্ডিং করেছে ৫টি, কাউন্সেলিং করেছে ৭টি। ১৪টি মামলায় সহায়তা চলমান রয়েছে।

সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়— গত এপ্রিল মাসে জেলায় ৪৩টি অপমৃত্যুর ঘটনা ঘটে।

এছাড়া মাদক, চোরাচালান, মব ভায়োলেন্স, চাদাবাজি, জবরদখল, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।

সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা নাসিরউদ্দীন ফরাজি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এর সমন্বয়কারী টিপু সুলতান, নাহিদা সুলতানা, নাগরিক নেতা প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর ড. দিলারা বেগম, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, জ্যোৎস্না দত্ত, অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, এনজিও ব্যক্তিত্ব শ্যামল বিশ্বাস, লুইস রানা গাইন, জাসদ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, জেলা গণফোরাম-এর সভাপতি আলিনূর খান বাবুল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুনসুর রহমান, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মানবাধিকার কর্মী গোলাম রসুল, আবুল কালাম আজাদ, সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

সভায় সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডের দিনে বাংলাদেশের লক্ষ্য ১৯২

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, নিখোঁজ ১

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

৫৫ বছরে বাজেট বেড়েছে বহুগুণ, মানুষের জীবন বদলেছে কতটা?

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

বিজিবি-বিএসএফ বৈঠক: ‘পুশ ইন’ নিয়ে অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ ও ভারত

১০

দেশে মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার

১১

দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ

১২

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা ‘ধাওয়া খেয়ে’ আশ্রয় নিলেন থানায়

১৩

দেবহাটায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৪

কালিগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক

১৫

কেশবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

১৬

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

১৭

৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ

১৮

হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি

১৯

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

২০