বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুলাই ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে নারী-শিশু নির্যাতন মহামারি পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে রয়েছে, এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে। এরইমধ্যে এর কাঠামো চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সারাদেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়ন বন্ধে নেওয়া পদক্ষেপ নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন একটি এপিডেমিক (মহামারি) পর্যায়ে রয়েছে। আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি গত ৪০ বছর ধরে। সরকার এসেছে, সরকার গেছে, কেউ কিন্তু এটি সামাল দিতে পারেনি।

নারী ও শিশু নির্যাতন বন্ধ না করতে পারার কারণ হিসেবে তিনি বলেন, এর একটি বড় কারণ হলো রাজনীতি, একটা বড় কারণ হলো মাদক। আর একটি বড় কারণ হলো, আমাদের তরুণ, বাচ্চা ছেলে-মেয়েদের ঠিকমতো মানুষ করতে না পারা।

তিনি আরও বলেন, এখন এসেছে এই মোবাইল ও পর্নোগ্রাফি। কিছুদিন আগে আমার কাছে একটা অভিযোগ এসেছে, অভিযোগ শুনে আমি হাত পা ছেড়ে দিয়ে ভাবছি- আমি এটা নিয়ে কী করব! ১০ বছরের একটি বাচ্চা আড়াই বছরের একটি মেয়েকে…এটাকে আমি কী করে ধর্ষণ বলি?

উপদেষ্টা বলেন, এই বাচ্চা ছেলেটাকে যখন আনা হলো সে তো বুঝেই না, সে কি দেখে? সে দেখে, বড়রা যা দেখেন। তার যে মানসিক বিকৃতি ঘটছে, আমরা যারা দায়িত্বশীল তারা কী করছি? আমরা এই শিশুদের প্রোটেকশন দিতে পারছি না।

তিনি বলেন, আমাদের তো একজনকে মেডিকেলি ট্রিট করতে হচ্ছে। অন্য বাচ্চাটাকে কাউন্সিলিং, একটা ১০ বছরের বাচ্চা কাউন্সিলিং কতটুকু বোঝে আমি জানি না। তাকে তো সেরকম কিছু একটা করতে হবে। এগুলো হচ্ছে জটিল সামাজিক সমস্যা। কিন্তু সমস্যা বলে তো আমি এগুলো কার্পেটের নিচে লুকিয়ে রাখতে পারছি না।

মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা বলেন, এই সহিংসতাগুলো এতই ব্যাপক যে এগুলোর বিষয়ে আমরা মন্ত্রণালয় থেকে কঠোর কতগুলো আইনি দাবি তুলতে যাচ্ছি। একটি হলো পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ। সারা পৃথিবী যদি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ করতে পারে, আমার দেশ কেন করতে পারে না! আমি আমার জায়গা থেকে সরকারে বসে যতটা সম্ভব এ নিয়ে যুদ্ধ করব। আমাদের বাচ্চাদের হাতে এটা (পর্নোগ্রাফি) তুলে দেওয়া যাবে না।

তিনি বলেন, আমাদের মন্ত্রণালয়ের একটি টোলফ্রি হটলাইন আছে। সেখানে গত ১০ থেকে ১১ মাসে আমাদের কাছে দুই লাখ ৮১ হাজার অভিযোগ এসেছে। এর বেশির ভাগ অভিযোগ এসেছে নানা ধরনের তথ্য চেয়ে। আমরা গত ১০ থেকে ১১ মাসে শতাধিক নারীকে সহায়তা দিতে পেরেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!