বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ জুলাই ২০২৫, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ

ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমি বারবার বলেছি। দলগুলোর সঙ্গে আলাদা বৈঠকের সময় সুস্পষ্টভাবে বলেছি কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না।
সব বিষয়ে একমত হওয়ার কোনো বিষয় নেই। আমরা সব বিষয়ে একমত হব না।

সোমবার (৭ জুলাই) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১০ দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সোমবারের আলোচ্য সূচি হচ্ছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ; জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব।

প্রাথমিক প্রস্তাবে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ নিয়ে দলগুলোর আপত্তি থাকায় সংশোধিত প্রস্তাবে তা ছিল না জানিয়ে আলী রীয়াজ বলেন, একইভাবে চার প্রদেশে ভাগের প্রস্তাবেও দলগুলোর দ্বিমতের কারণে তা উপস্থাপন করা হয়নি। সব বিষয়ে একমত হওয়া যাবে না, সব কিছুতেই যাওয়া যাবে না। তবুও আমাদের চেষ্টা করতে হবে-যেগুলো বাদ দিয়ে, যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি, সেই জায়গায় যেন আমরা আসতে পারি।

সংলাপে বেশ কিছু বিষয়ে অগ্রগতি অর্জন হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছু বিষয় আলোচনা হয়েছে এবং কিছু কিছু বিষয় এখনো উপস্থাপন করিনি। তার মধ্যে একটি নতুন বিষয় আজকে উপস্থাপন করব।

সংশোধিত প্রস্তাবের বিষয়ে দলগুলোর দলীয় এবং রাজনৈতিক বিবেচনা থাকবে জানিয়ে আলী রীয়াজ বলেন, আমরা বিভিন্নভাবে দেখছি, সবাই আলোচনার মাধ্যমে চেষ্টা করছে এক জায়গায় আসতে, ঐকমত্য প্রতিষ্ঠা করতে। এই প্রক্রিয়ায় যা হচ্ছে-কোনো বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল, কিন্তু আলোচনার মধ্য দিয়ে সেটা সংশোধনের প্রয়োজন দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে রাজনৈতিক দলগুলোর সেন্টিমেন্ট, বক্তব্যগুলোকে ধারণ করে সংশোধিতভাবে উপস্থাপন করা যায়।

সংশোধিত প্রস্তাব তৈরিতে কমিশন ধারাবাহিক বৈঠক করছে জানিয়ে তিনি বলেন, সংশোধিত প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর বক্তব্যকে ধারণ করে তৈরি করার চেষ্টা হচ্ছে। সেটা আমরা অব্যাহত রাখব। এতে করে যেন কোনো রকম ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তির সৃষ্টি না হয়। আমাদের দিক থেকে আন্তরিক চেষ্টা হচ্ছে, সর্বাত্মকরণের চেষ্টা হচ্ছে-আপনাদের বক্তব্য, আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য বিধান করা যায়।

জুলাই মাসজুড়ে রাজনৈতিক দলগুলোর কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আপনাদের কর্মসূচি কিছুটা অসুবিধা সৃষ্টি করবে। তবুও আমরা আশা করছি যে আপনারা সেক্ষেত্রে আমাদের জায়গায় একত্রে বসতে পারবেন। যতটা সময় বসা যায়, সময়ের যে সীমাবদ্ধতা আছে-সেগুলো আপনারা নিশ্চয় বিবেচনা করবেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!