বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৪ জুলাই ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারীকে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে: আলী রীয়াজ

ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে।

সোমবার (১৪ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠকের শুরুতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মনে রাখতে হবে গত বছরের ১৪ জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘোরানোর গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের অপমানের জবাব দিতে প্রতিবাদমুখর হয়েছিলেন, তাই নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে।

রাজনীতি, সংসদ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের সম্মানজনক অবস্থা প্রতিষ্ঠিত করতে হবে বলেও মন্তব্য করেন আলী রীয়াজ ।

আজকের বৈঠকে নারীদের সংসদীয় আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এই দুটি বিষয়ে আলোচনা হবে। আলোচনায় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক আলী রীয়াজ।

কমিশনের আজকের বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ আমন্ত্রিত ২৮টি রাজনৈতিক দল ও দুটি জোটের প্রতিনিধিরা। গত ৩ জুন থেকে এ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১২টি বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

দ্বিতীয় দফা আলোচনায় এ পর্যন্ত সাতটি বিষয়ে দলগুলো একমত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- সংবিধানের ৭০নং অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণ, প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা ঘোষণা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১০

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১১

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১২

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৩

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৪

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

১৫

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

১৬

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

১৭

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

১৮

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

১৯

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

২০
error: Content is protected !!