
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ। এসময় জুলাই গণঅভ্যুত্থানের পোস্টকার্ড বিতরণ করা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, জুলাই যোদ্ধাদের আন্দোলন-সংগ্রাম-আত্মত্যাগ আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ। জুলাই শহীদদের আদর্শেই আমরা সাম্যের, ন্যায়ের এবং বৈষম্যহীন সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণ করতে পারি।
এসময় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা আহবায়ক আরাফাত হোসেনসহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা ও অধিকার আদায়ের সংগ্রামে আত্মত্যাগ কখনো বৃথা যায় না।
মন্তব্য করুন