বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২২ জুলাই ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বিবিসি-কে জানিয়েছেন, ‘দুইজন অভিজ্ঞ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি ছোট নার্সিং দল আজ (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’ তিনি আরও জানান, ‘চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে, এবং প্রয়োজনে আরও চিকিৎসা বিশেষজ্ঞ পাঠানো হবে।’

প্রসঙ্গত, সোমবারের (২১ জুলাই) দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ দেওয়া বার্তায় দুর্ঘটনায় শোক জানিয়ে বলেন, ‘এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’ তার এই বার্তার পর থেকেই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে অব্যাহত যোগাযোগ চলছে।

বিবিসি আরও জানায়, ঢাকার পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছিল যে বেশিরভাগ আহতের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। ফলে দগ্ধ রোগীদের চিকিৎসায় দক্ষ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধপত্র প্রয়োজন। এই অনুরোধ পাওয়ার পরপরই ভারত তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং চিকিৎসক ও নার্সসহ জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১০

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১১

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১২

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৩

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৪

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

১৮

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৯

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705