বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুলাই ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাকার অভাবে চিকিৎসা বন্ধ শিশু মিমের

সুলতান শাহাজান: অর্থাভাবে চিকিৎসা থেমে গেছে জটিল কিডনি রোগে আক্রান্ত সাত বছরের শিশু মিম সুলতানার। সহপাঠীরা যখন বই খাতা নিয়ে স্কুলে যেতে ব্যস্ত তখন মিম ঘরবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে শারীরিক অসুস্থতায়। প্রতিবেশী আর পরিবারের সমবয়সীরা যখন খেলাধূলায় মত্ত সেই সময়ে তাকে শুয়ে কাটাতে হচ্ছে প্রতিটা ক্ষণ।

এদিকে শারীরিকভাবে কর্মক্ষমতা হারানো পিতার সামর্থ্য নেই কন্যার ব্যয়বহুল চিকিৎসা করানোর। তাই মেয়ের চিকিৎসার টাকা যোগাড়ে দ্বারে দ্বারে ঘুরছেন কর্মক্ষমতা হারানো বাবা মাসুদ রানা মিঠুন। পরিবারে যেখানে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, সেখানে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা করানোর সামর্থ্য নেই পরিবারটির। পৈত্রিকসূত্রে প্রাপ্ত বসবাসের দুই কাঠা জমি বিক্রি করতে হলে রাস্তা ছাড়া মাথা গোঁজারও ঠাই মিলবে না তাদের।

এমতাবস্থায় দিনে দিনে শারীরিক পরিস্থিতি জটিল পর্যায়ে চলে যাচ্ছে প্রথম শ্রেণীর ছাত্রী মিম সুলতানার। অসহায় আর অপলক দৃষ্টিতে পিতা-মাতার মত সে-ও তাকিয়ে আছে সহায়তার আশায়। স্বপ্ন দেখছে সমাজের বিত্তবান আর মহানুভবতা সম্পন্ন ব্যক্তিদের সাহায্যে অন্য শিশুদের মত স্বাভাবিক জীবনে ফেরার।

মিম সুলতানা সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শিরশা মোড়লবাড়ি এলাকার মাসুদ রানা মিঠুন ও সেলিনা সুলতানা দম্পতির দুই মেয়ের মধ্যে বড়। সে স্থানীয় ৮৩নং নাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

জানা যায়, দুই মাস আগে হঠাৎ মিমের চোখ-মুখ ফুলে যায়। শুরুতে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঔষধ গ্রহণের পর স্বল্প সময়ের জন্য ভাল হয়ে যায়। পরবর্তীতে আবারও একই অবস্থা হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে নেয়া হয়। প্রথমে ডা. অসীম কুমার এবং পরবর্তীতে ডা. ফয়সাল আহমেদ জানান জটিল কিডনী রোগে আক্রান্ত মিম। তাকে সুস্থ করতে হলে দামী ইনজেকশনসহ ব্যয়বহুল চিকিৎসা আশু প্রয়োজন। অন্যথা পরবর্তীতে দু’টি কিডনীই বিকল হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

মিমের পিতা মাসুদ রানা মিঠুন জানান, চিকিৎসকরা সাত হাজার টাকা দামের একাধিক ইনজেকশন ব্যবহারের কথা বলেছে। কিন্তু আর্থিক সমস্যা থাকায় দু’টির বেশী পারেননি। শারীরিক অক্ষমতার কারণে নিজে পিতার উপর নির্ভরশীল জানিয়ে মিঠুন আরও বলেন, আবারও ভাল হয়ে যাবে কিনা- মিমের এমন প্রশ্নের উত্তর দিতে পারেন না তিনি। দুই মেয়ের মধ্যে বড় মিমের চিকিৎসায় তিনি সমাজের বিত্তবানদের সাহায্য প্রার্থনা করেন। মিমের বাবা মাসুদ রানার বিকাশ নাম্বার ০১৩৩৬-১২৮১৬৯।

মিমের মা সেলিনা সুলতানা জানান, কোন রকমে দিনমজুরের কাজ করে সংসার চালাতে হয়। বিপরীতে সন্তানের চিকিৎসা খরচ যোগাতে তারা খাচ্ছেন হিমশিম। ইতোমধ্যে মানুষের সাহায্য নিয়ে ডাক্তার দেখানোসহ দু’টি ইনজেকশন দিতে পারলেও কোনভাবে আর এগুতে পারছে না। দয়াশীল মানুষের সাহায্য নিয়ে সন্তানকে সুস্থ করে আবারও তার বিদ্যালয়ে পাঠাতে চান অহসায় ঐ গৃহবধূ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, পরিবারটির আর্থিক অবস্থা বলতে কিছুই নেই। তাদের দেয়া সাহায্য নিয়ে এতদিন ডাক্তার দেখানোসহ পরীক্ষা-নিরীক্ষা করিয়েছে। তবে ব্যয়বহুল চিকিৎসার জন্য তার অসহায় পিতা মাতা এখন মানুষের মুখের দিকে তাকিয়ে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!