বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের ভূমিকা চিরস্মরণীয়। স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, তাতে নারীদের অংশগ্রহণ ও ত্যাগ অনন্য। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনাকে বুকে ধারণ করে আগামী দিনেও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা ও সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া। এছাড়া উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী ঝরনা খাতুন, তালা উপজেলা সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, আশাশুনি উপজেলা সভানেত্রী কামরুন নাহার কছি এবং দেবহাটা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১০

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১১

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১২

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৩

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৪

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৫

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৬

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৭

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৮

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৯

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

২০
error: Content is protected !!