বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুলাই ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২-২৩ আগস্ট

ডেস্ক রিপোর্ট: রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ‌ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিপরীক্ষা আগামী ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। তার আগে অনলাইনে ভর্তি আবেদন নেওয়া হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর এ আবেদন প্রক্রিয়া শুরু হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আজকে ভর্তিপরীক্ষা নিয়ে সভা করেছি। সভায় সাত কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তিপরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী- ২২ আগস্ট বিকেলে ও ২৩ আগস্ট সকালে দুই শিফটে ভর্তিপরীক্ষা নেওয়া হবে।

অন্তর্বর্তী প্রশাসক জানান, ভর্তিপরীক্ষার টেকনিক্যাল বিষয়ে বুয়েট সহযোগিতা করবে। মিটিংয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তিপরীক্ষার জন্য গঠিত কমিটি সামনের শনিবার (২৬ জুলাই) আরেকটি মিটিং অনুষ্ঠিত হবে। আশা করছি, এর পরপরই ভর্তিপরীক্ষার বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা হবে।

গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সাত কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়।

এতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি/সমকক্ষ স্বতন্ত্র কাঠামোর আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

সাতটি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১০

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১১

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১২

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৩

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

১৪

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১৫

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

১৬

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৭

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১৮

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১৯

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

২০
error: Content is protected !!