বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুলাই ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় ওয়ার্ড বিএনপির সম্মেলন: ভোটের কাজ শুরু করুন, কর্মীদের হাবিব

এসএম নাহিদ হাসান: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মাগুরা ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে ভোট করে, সে জানে একজন কর্মীর মূল্য কত। আর যে ভোট করে না, সে কখনো কর্মীর মর্ম বুঝবে না। নির্বাচনের আগে কমিটি গঠন একটি বড় চ্যালেঞ্জ হলেও আমি তৃণমূলের মতামতের ভিত্তিতে এই সম্মেলন করে যাচ্ছি। দুই একজনের জন্য পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। চাঁদাবাজি চলবে না—যদি কেউ অন্যায় করে, দল তার দায় নেবে না।

সব ধর্মের মানুষের মূল্যায়ন করতে হবে, তাদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। আজ থেকেই কাউন্সিল শেষে বাড়ি বাড়ি গিয়ে ভোটের কাজ শুরু করুন। তৃণমূল কর্মীরাই বিএনপির প্রাণ।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।

ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা শেখ আমিনুর ইসলাম, শেখ শহিদুল ইসলাম, অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, আনিসুজ্জামান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের নেতা সরজিত প্রমুখ।

সম্মেলনের শেষ পর্যায়ে কর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়।

এদিকে, তালা সদর ইউনিয়নেও একইদিনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিকালে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় প্রাঙ্গণে তালা সদর ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং কর্মীদের মতামতের ভিত্তিতে প্রতিটি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

১

জামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে পাটকেলঘাটায় বাস দুর্ঘটনা: পথচারী নিহত, আহত অর্ধশতা‌ধিক

২

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা ২ ডিসেম্বর

৩

বঙ্গোপসাগরের আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৪

দেবহাটায় ১৫৯ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

৫

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৬

আহছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

৭

রোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

৮

পাইকগাছায় ফলাফল বিপর্যয়, পাসের হারে এগিয়ে ফসিয়ার রহমান মহিলা কলেজ

৯

বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু, বাড়ছে অপরিণত জন্ম

১০

১৩৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২৯৩টি থেকে পাস করেনি কেউ

১১

‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে বিতর্ক, আর্মেনিয়ার পার্লামেন্টে মারমারি

১২

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

১৩

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন

১৪

সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

১৫

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

১৭

মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

১৮

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৯

হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০