বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩০ জুলাই ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রুশ উপকূলে ৮. ৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দূর-পূর্ব কামচাটকা উপদ্বীপের কাছাকাছি ৮ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার বেলা ১১টা ২৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
এটি ১৯৫২ সালের পর অঞ্চলটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পের পর কামচাটকার উপকূলীয় এলাকায় ৩ থেকে ৪ মিটার (১০ থেকে ১৩ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ভূমিকম্পের কেন্দ্র ছিল কামচাটকার রাজধানী পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে এবং ১৮ কিলোমিটার গভীরে।

রাশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা সতর্ক করেছে, পরবর্তী এক মাস পর্যন্ত ৭ দশমিক ৫ মাত্রা পর্যন্ত শক্তিশালী আফটারশক বা পরাঘাত অনুভূত হতে পারে। ভূমিকম্পের আগেও গত ১০ দিনের মধ্যে কামচাটকায় একাধিক কম্পন রেকর্ড করা হয়।

এদিকে ভূমিকম্পে জাপানের হোক্কাইডো দ্বীপে প্রথম ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হেনেছে। এনএইচকে জানিয়েছে, পরবর্তী ঢেউ আরও বড় হতে পারে।

যুক্তরাষ্ট্র আলাস্কা, হাওয়াই, গুয়াম ও মাইক্রোনেশিয়ার বিভিন্ন দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছে। পশ্চিম উপকূলজুড়ে রয়েছে সতর্কবার্তা।

হাওয়াইয়ের রাজধানী হনুলুলু ও ওহু দ্বীপের বিভিন্ন অংশে বাসিন্দাদের তাৎক্ষণিক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ বলেছে, ধ্বংসাত্মক সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে, তাই সবাইকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!