বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩১ জুলাই ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সরকারি কলেজে জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে গণঅভ্যুত্থানের কর্মসূচি!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্র জনতার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৫’ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। কিন্তু বিস্ময় ও হতাশার বিষয় হলো—২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানে প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া মূল ‘জুলাই যোদ্ধারা’ এই আয়োজনে আমন্ত্রণই পাননি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী এবং কিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে এ আয়োজনে বাদ পড়েছেন জুলাই আন্দোলনের মূল সংগঠক ইমরান হোসেন, বখতিয়ার হোসেন, মো. নাজমুল হোসেন রনী, কলেজ ছাত্রদলের বর্তমান সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দীনসহ প্রথম সারির অনেক নেতা।

ইমরান হোসেন বলেন, সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনের শুরুটা আমরা কয়েকজন সাধারণ ছাত্র মিলে করি। তখন কেউ পাশে ছিল না। রাজনৈতিক দলগুলো তখন বিষয়টি এড়িয়ে গিয়েছিল। পরে যখন আন্দোলন বড় হয়, তখন তারা এগিয়ে আসে। আজকের এই কর্মসূচিতে আমাদের বাদ দেওয়া ইতিহাস থেকে আমাদের মুছে ফেলার চেষ্টারই নামান্তর।

বখতিয়ার হোসেন বলেন, আমি জানতেই পারিনি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস হচ্ছে। দুঃখের বিষয়, তখনও শিক্ষকেরা বৈষম্য করেছিলেন, এখনো করছেন।

তিনি বলেন, বর্তমান অধ্যক্ষ ‘জুলাই’কে ধারণ করছেন না। যদি তিনি ‘জুলাই’কে অন্তরে ধারণ করতেন, তবে ছাত্র-জনতার সাথে একাত্ম হয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করতেন। বিশেষ করে সাতক্ষীরার আন্দোলনে ভূমিকা রেখেছে মূলত ছাত্ররাই, আর নেতৃত্ব দিয়েছে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা। অথচ আজ সেই কলেজের কর্মসূচি সম্পর্কে, কলেজের নেতৃত্ব দেওয়া ছাত্ররাই কিছু জানে, যেটি অত্যন্ত দুঃখজনক।

কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম বলেন, ২৪ সালের গণঅভ্যুত্থানে সাতক্ষীরায় ছাত্রদলের ভূমিকা ছিল অনস্বীকার্য। অথচ আজকের এই দিবসে আমাদের দাওয়াতও দেওয়া হয়নি, এটি স্পষ্ট রাজনৈতিক বৈষম্য।

কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থান ছিল ছাত্রসমাজের অধিকার আদায়ের আন্দোলন। ছাত্রশিবির সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। আজকের আয়োজনে আমাদের না ডাকা ইতিহাস ধামাচাপা দেওয়ার চেষ্টা।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, সব ছাত্রকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কলেজের পেইজে সকল ছাত্রের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছি, যারা আমাদের ছাত্র তারা তো পেইজের সঙ্গে যুক্ত আছেই।

অধ্যক্ষকে প্রশ্ন করা হয়—কলেজের ছাত্রদের মধ্যে যারা গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে, তারা কি বিশেষভাবে আমন্ত্রণ পেতে পারতেন না? জবাবে অধ্যক্ষ বলেন, সম্মুখ সারির নেতৃত্ব বলতে হলে তখন রাজনৈতিক দলগুলোকে ডাকতে হতো। রাজনৈতিক দলের আগেও তাদের পরিচয়, তারা আমাদের ছাত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!