কয়রা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আমরা ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। এদেশে আর কখনো নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না ।
মঙ্গলবার (৫ আগস্ট) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খুলনার কয়রা উপজেলা জামায়াত আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, নায়েবে আমীর মাও. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মাও. সুজাউদ্দীন আহমেদ, বায়তুলমাল সম্পাদক মাও. আবু তাহের, কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমান, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাস্টার নূর কামাল হোসেন, মহারাজপুর ইউনিয়ন আমীর মাস্টার সাইফুল্লাহ হায়দার, বাগালি ইউনিয়ন আমীর হাফেজ মাও. আব্দুল হামিদ, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর আবু সাঈদ, বাঙালি ইউনিয়ন আমীর সাজ্জাদুল ইসলাম, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমান প্রমুখ।
গণমিছিলটি কয়রা উপজেলা জামায়াতের কার্যালয়ের মোড় থেকে বের হয়ে উপজেলা বাস টার্মিনাল, ইজিবাইক স্ট্যান্ড ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে কয়রা জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মন্তব্য করুন