The Editors
৫ আগস্ট ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতি হতাশ: ডা. তাহের

ডেস্ক রিপোর্ট: বাস্তবায়নের স্পষ্ট কোনো নির্দেশিকা না থাকায় জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা ব্যক্ত করে প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র নিয়ে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, আন্দোলনে শহীদ পরিবার কিংবা যারা পঙ্গু আছে তাদের বিষয়েও কোনো স্পষ্ট নির্দেশিকা নেই ঘোষণাপত্রে। যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল, তাদের ভাতা দেওয়ার কথা ছিল। এসব কোনো বিষয়েই ঘোষণাপত্রে স্পষ্ট নির্দেশিকা নেই। এসব কারণে আমরা হতাশ।

জামায়াতের এ নেতা আরও বলেন, এ বিষয়ে আমাদের দলের নির্বাহী মিটিংয়ের পর আমরা বিস্তারিত প্রতিক্রিয়া দেবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১০

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১১

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১২

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৩

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৪

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

১৫

সাতক্ষীরায় ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৬

নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে আবেদনের সুযোগ শেষ ২৪ এপ্রিল

১৭

সিটি করপোরেশন হলো বগুড়া

১৮

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

১৯

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705