বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ আগস্ট ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না : আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘রাজনীতিতে যুক্ত হবেন বা যুক্ত হওয়ার ইচ্ছা আছে এমন কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। তফসিলের আগেই তাদের সরকার থেকে সড়ে দাঁড়ানো উচিত। আমি, মাফফুজ আলম বা অন্য যদি কেউ থাকেন রাজনীতিতে যুক্ত হবেন এমন কারোরই থাকা উচিত না।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের টক শোতে তিনি এ কথা জানান।

খালেদ মহিউদ্দীনের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আমি ২০১৮ সাল থেকে রাজনীতিতে যুক্ত। আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না, অবশ্যই।’

এরপর রাজনীতিতে যুক্ত হলেও আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কিনা, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন কিনা এসব বিষয় স্পষ্ট করেননি জুলাই আন্দোলনের অন্যতম মুখ আসিফ মাহমুদ।

উপদেষ্টা বলেন, ‘এখনো কিছু কাজ বাকি আছে। এরমধ্যে বড় মাইলফলক জুলাই ঘোষণাপত্র দেওয়া সম্ভব হলো। এখনো জুলাই সনদ বাকি আছে। স্থানীয় সরকারের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয় আছে।

এসব দায়িত্ব শেষ করে যেতে না পারলে ঐতিহাসিক দায় থেকে যাবে।’
রাজনীতি করলেও তিনি কুমিল্লার মুরাদনগরকেন্দ্রিক রাজনীতি করবেন না বলে স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমি রাজনীতি করলে সেন্ট্রালি (কেন্দ্রীয়ভাবে) করব। স্থানীয় রাজনীতিতে যুক্ত হব না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১০

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১১

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১২

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৩

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৪

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৫

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৬

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৭

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

১৮

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

১৯

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

২০
error: Content is protected !!