
ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মিয়ানমার প্রতিনিধি সাক্ষাৎ করেছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর সু চির সঙ্গে কোনো বিদেশি কর্মকর্তার প্রকাশ্যে জানা এটিই প্রথম সাক্ষাৎ। খবর এপির।
সোমবার (৩ জুলাই) মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আইসিআরসির মিয়ানমারস্থ আবাসিক প্রতিনিধি আরনড ডি ব্যাক সকালে অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকেই অং সান সু চি আটক রয়েছেন এবং বিভিন্ন মামলায় দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। অনেকে ধারণা করেছিলেন, তিনি আর বেঁচে নেই।
বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে
সু চির সঙ্গে এই সাক্ষাৎকে মিয়ানমারের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, বর্তমানে মিয়ানমারের কারাগারে ১৪ হাজার ৫০০-এর বেশি রাজনৈতিক বন্দি রয়েছেন। সংগঠনটির তথ্য অনুযায়ী, শুধু চলতি বছরই কারাগারে অন্তত ৬০ রাজনৈতিক বন্দির মৃত্যু হয়েছে। কারাগারগুলোতে চিকিৎসা ও মৌলিক সুযোগ-সুবিধারও মারাত্মক সংকট রয়েছে।
মন্তব্য করুন