
ডেস্ক রিপোর্ট: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জেলা কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, আজকের কৃতি ক্ষুদে খেলোয়াড়রা আগামীর ভবিষ্যৎ প্রজন্ম। তারা একদিন দেশের হাল ধরবে। ভালো ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে সাতক্ষীরার সুনাম বয়ে আনবে এবং জাতীয় দলে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, মোঃ আলতাফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন সাতক্ষীরার কালিগঞ্জের জাকির হোসেনসহ সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোড়দের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান
মন্তব্য করুন