বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ আগস্ট ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে ১০ লক্ষাধিক টাকা মূল্যের চোরাচালানী পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সীমান্তে অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মদ, শাড়ি ও ঔষধসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জেলার ভোমরা, কালিয়ানী, ঘোনা, পদ্মশাখরা, তলুইগাছা, মাদরা, ঝাউডাঙ্গা, চান্দুড়িয়া, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়।

তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির একটি দল লক্ষীদাড়ি নামক স্থান হতে দুই বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ১ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কালিয়ানী বিওপির একটি দল ছয়ঘরিয়া নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ঔষধ, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ঔষধ, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল ফুটবল মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ঔষধ এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলবাড়ি নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার মাদরা বিওপির একটি দল শ্মশন নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় মদ, ঝাউডাঙ্গা ক্যাম্প এর একটি দল হঠাৎগঞ্জ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাদপুর নামক স্থান হতে ২ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ঔষধ, কাকডাঙ্গা বিওপির একটি দল আমতলা ও কাকডাঙ্গা নামক স্থান হতে ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ঔষধ এবং সুলতানপুর বিওপির একটি দল আমতলা নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১০ লক্ষ ৮০০ টাকা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!