বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ আগস্ট ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেপালের জালে প্রীতির হ্যাটট্রিক, দাপুটে জয় বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট: ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ বিকেলে লাল-সবুজরা ৪-১ গোলে হারিয়েছে প্রতিপক্ষকে।

দলের হয়ে একাই তিন গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি, আরেকটি গোল যোগ করেছেন থৈনু মারমা।

ডাবল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে আয়োজিত টুর্নামেন্টে দ্বিতীয়বার নেপালের মুখোমুখি হয়ে একই দাপট দেখাল বাংলাদেশ। প্রথম লড়াইয়ে ৩-০ ব্যবধানে জিতেছিল তারা, আজ জিতল আরও বড় ব্যবধানে।

প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্টের পর ৩৮ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন থৈনু মারমা। বিরতির ঠিক আগে ইনজুরি সময়ে কর্নার থেকে সমতায় ফিরলেও গোল হজম করতে হয় বাংলাদেশকে। এর আগে ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন প্রীতি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে নেপাল। তবে উল্টো ৭৬ মিনিটে কর্নার থেকে আসা বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান প্রীতি। নয় মিনিট পর আবারও জালের দেখা পেয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। শেষ দিকে গোলরক্ষক পরিবর্তন হলেও (ইয়ারজানের জায়গায় মেঘলা) আর কোনো পরিবর্তন আসেনি স্কোরলাইনে।

চার ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট। তবে শিরোপার দৌড়ে থাকতে হলে পরের ম্যাচে ভারতকে হারানো ছাড়া উপায় নেই। কারণ প্রথম রাউন্ডে ভারতের কাছে হেরে কিছুটা পিছিয়ে আছে লাল-সবুজরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০