বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ আগস্ট ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধের দলিল, বাতিল নয়, সংস্কার হতে পারে: হাফিজ

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহম্মদ বীরবিক্রম বলেছেন, ১৯৭২ সালের সংবিধান আওয়ামী লীগের দলীয় দলিল নয়, এটি মুক্তিযুদ্ধের দলিল এবং সেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি বলেন, সংবিধান বাতিল করা যাবে না, তবে সময়োপযোগী কিছু সংস্কার হতে পারে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপসহীন’ শীর্ষক আলোচনাসভায় হাফিজ উদ্দিন এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাটির আয়োজন করা হয়।

হাফিজ উদ্দিন বলেন, রাজনৈতিক অঙ্গনে একদল তরুণের মুখে স্লোগান শোনা যায়, বিদ্যমান ১৯৭২ সালে প্রণীত সংবিধান ছুড়ে ফেলতে হবে। এটি তো আওয়ামী লীগের সংবিধান না। তারা জানেও না যে আওয়ামী লীগ স্বাধীনতাই চায়নি। চাওয়া সম্ভব না। তারা করে ভোটের রাজনীতি।

বিএনপির এই নেতা বলেন, ’৭২ সালে প্রণীত সংবিধানটি মুক্তিযুদ্ধের ফসল। সেখানে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। ঘটনাচক্রে আওয়ামী লীগ সেখানে ছিল। এটাকে আমি আওয়ামী লীগের সংবিধান মনে করি না।’

তিনি বলেন, রাজনৈতিক দলের ঐকমত্য নিয়ে যে জুলাই সনদটি গৃহীত হবে, সেটি সংবিধানের ওপরে স্থান পাবে, এটা কখনো হতে পারে না। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবেন বাংলাদেশের সংবিধান কী হবে। তাঁরা বলেন সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে।

জুলাই সনদকে সংবিধানের ওপর স্থান দিতে হবে। এটা অবান্তর কথা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০