বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩১ আগস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

রিজাউল করিম: ভারতে আটক হওয়া ১৪ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবির সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এর আগে শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বদনীডাঙ্গা এলাকার আফজাল শেখের ছেলে মিজানুর রহমান শেখ, আফজাল শেখর স্ত্রী শারমিন আক্তার, ছেলে শামীম শেখ, মেয়ে রুমা শেখ, আফজাল শেখের কবির শেখ, তার স্ত্রী তফুরা বেগম, সানকিডাঙ্গা এলাকার মোস্তফা শিকদারের ছেলে নজরুল শিকদার, তার স্ত্রী মোছাঃ কহিনুর বেগম, পিরোজপুর জেলার জিয়ানগর থানার চন্ডিপুর গ্রামের হানিফ মৃধার ছেলে আরমান মৃধা, তার স্ত্রী হাজেরা আক্তার, ছেলে হাফিজুল, মেয়ে আমিনা, চুন্ন শেখর স্ত্রী মুকুল বেগম ও সাতক্ষীরা আশাশুনি উপজেলার পদ্মবেউলা গ্রামের মোসলেম মোড়লের ছেলে আব্দুল কাদের মোড়ল।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর থানায় তাদের হস্তান্তর করে বিজিবি। নাম-ঠিকানা যাচাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১০

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১১

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১২

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৩

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৪

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৫

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৬

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

১৮

মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে?

১৯

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705