বাংলাদেশ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১২ বলে ১১ ছক্কা, দুই ওভারে ৭১ রান!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা দেখাটাই বিরল ব্যাপার। যে কীর্তি গড়ে অমর হয়েছেন রবি শাস্ত্রী, যুবরাজ সিং, হার্শেল গিবস, কাইরন পোলার্ডরা। তাই বলে ১২ বলে ১১ ছক্কা! ক্রিকেটে যেন বিশ্বরেকর্ডই করলেন সালমান নিজার। কেরালা ক্রিকেট লিগের এক ম্যাচে এই কীর্তি গড়েছেন ভারতীয় ব্যাটার।

তিরঅনন্তপুরমে কালিকট বনাম ত্রিবান্দ্রমের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটেছে। কালিকট প্রথমে ব্যাট করতে নেমে চাপে ছিল। ১৮ ওভারের তাদের রান ছিল ৬ উইকেটে ১১৫। দেখে মনে হচ্ছিল, ১২৫-১৩০ রানের মধ্যে শেষ হবে ইনিংস। কিন্তু পরের দুই ওভারে ছবিটা বদলে দেন সালমান।

বাঁহাতি সালমান ১৯তম ওভারে প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা মারেন। এ সময় বল করছিলেন বাসিল থাম্পি। ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম বাসিল। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দীর্ঘদিন খেলছেন তিনি। এরকম অভিজ্ঞ বোলারকে পাঁচটি ছক্কা মারা সহজ নয়। শেষ বলে সিঙ্গল নেন সালমান। তিনি চাইছিলেন পরের ওভার পুরোটা খেলতে।

পরের ওভারে অভিজিৎ প্রবীণের ছয় বলে ছয় ছক্কা মারেন সালমান। এর পাশাপাশি ওয়াইড বলে আরও চার রান দেন বোলার। অর্থাৎ সেই ওভারে আসে ৪০ রান। শেষ দুই ওভারে ৭১ রান করেন সালমান। শেষ পর্যন্ত ২৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি, মারেন ১১ ছক্কা। তার ব্যাটে ভর করে ১৮৬ রান করে কালিকট।

কেরালার ছেলে সালমান গত মৌসুম থেকে নজর কাড়তে শুরু করেছেন। রঞ্জি ট্রফিতে তিন বার ৯০-এর বেশি রান করেছিলেন। কিন্তু এখনও সেঞ্চুরি করতে পারেননি। কেরালা গতবার রঞ্জির ফাইনাল খেলার পিছনে বড় ভূমিকা ছিল সালমানের। তবে লাল বলের চেয়ে সাদা বলের ক্রিকেটে বেশি ভয়ঙ্কর তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন মুম্বাইয়ের বিরুদ্ধে ৪৯ বলে অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেছিলেন এ ব্যাটার।

গত মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে কেরালার অধিনায়কত্বও করেছিলেন সালমান। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলায় এবার দুলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের দলে রয়েছেন তিনি। সেখানেও ভাল খেলতে চান সালমান। তার আগে কেরালা লিগে তিনি এই ইনিংস খেললেন। এই ইনিংস তাকে দুলীপের দলে জায়গা পাওয়ার লড়াইয়ে এগিয়ে দিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোমরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করিয়েছে: আসিফ মাহমুদ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

আশাশুনিতে বাজার মনিটরিং, হোটেল ব্যবসায়ীকে জরিমানা

দেবহাটায় দুস্থ‌দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ

চামড়া পাচার রোধে সীমান্তে সতর্ক বিজিবি

কয়রায় গরুবোঝাই নছিমন উল্টে নিহত ১, আহত ৩

নূরনগরে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ

দেবহাটায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার

আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি

১০

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

১২

বিশ্বকাপের আগে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল

১৩

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বে ব্রাজিল, চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

১৫

আজ সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক

১৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত, চীনকে জানালো পাকিস্তানের সেনাপ্রধান

১৭

২৪ ঘণ্টায় ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টি, আজ বজ্রসহ ঝড়ের আভাস

১৮

যে কোনো মূল্যে পাংসের খালে নাব্যতা ফেরানোর দাবি

১৯

এসপিএল টি-২০ ক্রিকেটে শিরোপা জিতলো নওয়াবেকী সারা ওরিয়েন্স

২০
error: Content is protected !!